Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

সুবর্ণচরে যৌতুক দাবিতে স্ত্রীকে নির্যাতন ছাত্রলীগ নেতার

Icon

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সুবর্ণচরে নিষিদ্ধ সংগঠন উপজেলা ছাত্রলীগের ৯নং যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন ফাহাদের বিরুদ্ধে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, মাদক সেবন, পরকীয়াসহ নানা অপকর্মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর করা মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। অভিযুক্ত আরমান হোসেন ফাহাদ উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চরবৈশাখী গ্রামের আলী আহম্মদের ছেলে। গত ২২ জুলাই গঠিত উপজেলা ছাত্রলীগের কমিটিতে তিনি ৯নং যুগ্ম আহ্বায়ক হিসাবে পদ পান। জানা যায়, ২০২৩ সালে জান্নাতুল মাওয়া তানহার সঙ্গে আরমান হোসেন ফাহাদের বিয়ে হয়। তাদের সংসারে দুই বছর বয়সি একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর বিদেশে যাওয়ার কথা বলে ফাহাদ স্ত্রীর কাছ থেকে কয়েক দফায় টাকা নেন।

পরে তিনি আরও পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন। ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে তানহাকে একাধিকবার শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া ফাহাদের বিরুদ্ধে মাদক সেবন, একাধিক নারীর সঙ্গে সম্পর্ক এবং স্ত্রী-সন্তানের ভরণপোষণ ও দায়িত্ব এড়িয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে আরমান হোসেন ফাহাদ দাবি করেন, পারিবারিক কারণে তিনি স্ত্রীকে তালাক (ডিভোর্স) দিয়েছেন এবং তার বিরুদ্ধে আনা অন্যান্য অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য কর্মকর্তার ঘুস বাণিজ্য, দুর্নীতি

স্বাস্থ্য কর্মকর্তার ঘুস বাণিজ্য, দুর্নীতি

রায়পুরে দুটি স্কুল ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণের পাঁচ বছর পরও অকেজো পড়ে আছে

নির্মাণের পাঁচ বছর পরও অকেজো পড়ে আছে

সুবর্ণচরে যৌতুক দাবিতে স্ত্রীকে নির্যাতন ছাত্রলীগ নেতার

সুবর্ণচরে যৌতুক দাবিতে স্ত্রীকে নির্যাতন ছাত্রলীগ নেতার

সাদুল্লাপুর লোহাগড়া সিংড়ায় ৩ লাশ

সাদুল্লাপুর লোহাগড়া সিংড়ায় ৩ লাশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম