Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

রায়পুরে দুটি স্কুল ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র

নির্মাণের পাঁচ বছর পরও অকেজো পড়ে আছে

খসে পড়ছে মেঝে ও দেওয়ালের প্লাস্টার * একাধিক জায়গায় দেখা দিয়েছে ফাটল

Icon

তাবারক হোসেন আজাদ, রায়পুর (লক্ষ্মীপুর)

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রায়পুরে চরবংশী জয়নালীয়া উচ্চ বিদ্যালয় এবং উত্তর-পূর্ব দেবিপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রটি নির্মাণের পাঁচ বছর ধরে অকেজো পড়ে আছে। বর্তমানে এ দুটি ভবনের ভেতর ও বাইরের অবস্থা জরাজীর্ণ। মেঝে ও দেওয়ালের প্লাস্টার খসে পড়ছে, একাধিক জায়গায় দেখা দিয়েছে ফাটল। নিরাপদ পানির গভীর নলকূপটি অকেজো, নষ্ট হয়ে পড়ে আছে পাম্পের মোটর। দুর্যোগে বিদ্যুৎবিহীন এলাকা হিসাবে বসানো হয়েছিল সোলার প্যানেল (সৌরশক্তি)। উদ্দেশ্য ছিল, চারদিক অন্ধকারে ডুবে যাবে, তখনো মিলবে আলো। সেটিও এখন অকার্যকর। অথচ বিপুল অর্থ ব্যয়ে নির্মিত হয় বিদ্যালয় ও আশ্রয়কেন্দ্র। প্রায় একই চিত্র উত্তর-পূর্ব দেবিপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়-বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্রটিও। রায়পুর ইউপির শায়েস্তানগর গ্রামে আগেই ছয়জন শিক্ষকসহ দেড় শতাধিক শিক্ষার্থী নিয়ে একটি টিনের স্কুলঘরে চলছিল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। নতুন ভবন করার সময় তা ভেঙে ফেলা হয়। ফলে শিক্ষক ও দুই শতাধিক শিশু শিক্ষার্থী অন্যত্র চলে যায়। এতে বর্তমানে নতুন ভবনটি কোনো কাজে ব্যবহার হচ্ছে না। স্কুল ভবনে ডিপটিউবওয়েলের বোরিং করা হয়েছে ৫০০ ফুট; কিন্তু প্রকল্পের আওতায় ডিপটিউবওয়েলের বোরিং করা হয় মাত্র ১৫০ ফুট। ফলে ডিপটিউবওয়েলটির মাধ্যমে পানি উত্তোলন সম্ভব হচ্ছে না। সোলার সিস্টেম বর্তমানে অকার্যকর। এ বিদ্যালয় ভবনের মেঝে ও দেওয়ালের কিছু অংশে ঢালাই উঠে গেছে, দেওয়ালে ফাটলের সৃষ্টি হয়েছে। শুধু এ দুটি আশ্রয়কেন্দ্রই নয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ‘উপকূলীয় ও ঘূর্ণিঝড়প্রবণ এলাকায় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্পের আওতায় নির্মিত বেশির ভাগ আশ্রয়কেন্দ্রেরই এ ভয়াবহ অবস্থা। যথাযথ রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে সংগৃহীত বৃষ্টির পানি বর্তমানে ব্যবহার করা হচ্ছে না। পয়ঃনিষ্কাশন ও স্যানিটেশন সুবিধা থাকলেও তা সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত নয়। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবুল হোসেন বলেন, দুটি নতুন ভবনের বিষয়ে খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য কর্মকর্তার ঘুস বাণিজ্য, দুর্নীতি

স্বাস্থ্য কর্মকর্তার ঘুস বাণিজ্য, দুর্নীতি

রায়পুরে দুটি স্কুল ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণের পাঁচ বছর পরও অকেজো পড়ে আছে

নির্মাণের পাঁচ বছর পরও অকেজো পড়ে আছে

সুবর্ণচরে যৌতুক দাবিতে স্ত্রীকে নির্যাতন ছাত্রলীগ নেতার

সুবর্ণচরে যৌতুক দাবিতে স্ত্রীকে নির্যাতন ছাত্রলীগ নেতার

সাদুল্লাপুর লোহাগড়া সিংড়ায় ৩ লাশ

সাদুল্লাপুর লোহাগড়া সিংড়ায় ৩ লাশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম