Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

অগ্নিসন্ত্রাস আ.লীগের আসল চরিত্র: আইনমন্ত্রী

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, অগ্নিসন্ত্রাস আওয়ামী লীগের আসল চরিত্র। তাদেরকে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সেটা তারাই জাস্টিফাই করছে। দেশ এবং গোটা জাতি জানছে, সরকার কখনো কোনো ভুল করেনি। কারণ ওদের রাজনীতি হলো জ্বালাও-পোড়াও এবং সন্ত্রাস। আমরা তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেব। বৃহস্পতিবার সকালে ঝিনাইদহের শৈলকুপা সরকারি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী একথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা সব রকম অপরাধের বিচার করতে বদ্ধপরিকর। এর আগে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ভালো ছাত্র যদি রাজনীতিতে না আসে, রাজনীতির গুণগত পরিবর্তন হবে না।

অনুষ্ঠানে জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদ প্রশাসক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্ত্রী তিন দিনের সফরে বৃহস্পতিবার সকালে রাজধানী থেকে নিজ নির্বাচনীয় এলাকা শৈলকুপা আসেন। সফরকালে বীরশ্রেষ্ঠ শহীদ সেপাহি হামিদুর রহমানের জন্মস্থান মহেশপুরের খর্দখালিশপুর গ্রাম পরিদর্শন, শৈলকুপায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগদানসহ ২৮ নভেম্বর যশোর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত ভবদহের ভয়াবহতা থেকে রক্ষাসংক্রান্ত সভায় অংশ নেবেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

নাসিরনগর প্রাথমিক শিক্ষা অফিস ঘুস-বাণিজ্যের আখড়া

ঘুস-বাণিজ্যের আখড়া

টাঙ্গাইলে শিশুকে হত্যার পর মুড়িয়ে রাখা হয় লুঙ্গিতে

টাঙ্গাইলে শিশুকে হত্যার পর মুড়িয়ে রাখা হয় লুঙ্গিতে

ভূঞাপুরে মুক্তিযোদ্ধা বানানোর নামে প্রতারণা কমান্ডারের

ভূঞাপুরে মুক্তিযোদ্ধা বানানোর নামে প্রতারণা কমান্ডারের

অগ্নিসন্ত্রাস আ.লীগের আসল চরিত্র: আইনমন্ত্রী

অগ্নিসন্ত্রাস আ.লীগের আসল চরিত্র: আইনমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম