Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

বুড়িচংয়ে দুই সড়কে ছোট-বড় গর্ত

১৫ হাজার মানুষের চরম দুর্ভোগ

Icon

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বুড়িচং মোকাম ইউনিয়নের গুরুত্বপূর্ণ কোরপাই পোস্ট অফিস-মনঘাটা-আবিদপুর সড়ক এবং নিমসার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে থেকে আবিদপুর পর্যন্ত সংযোগ সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন অবস্থায় পড়ে রয়েছে। প্রায় এক দশকেরও বেশি সময় ধরে সংস্কারের অভাবে সড়ক দুটির বিভিন্ন অংশে সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট-বড় খানাখন্দ। এতে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন ১৫ হাজার মানুষ। বিশেষ করে শিক্ষার্থী, রোগী, কৃষক, ব্যবসায়ী ও কর্মজীবী মানুষের চলাচলে নেমে এসেছে ভোগান্তি।

জানা যায়, সড়ক দুটির বিভিন্ন স্থানে পিচ ও খোয়া উঠে গিয়ে তৈরি হয়েছে বড় গর্ত। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে ছোট ছোট পুকুরের মতো অবস্থার সৃষ্টি হয়। তখন যানবাহন চলাচলের পাশাপাশি পথচারীদের চলাচলও কঠিন হয়ে পড়ে।

এলাকায় রয়েছে জুনাব আলী কলেজ, তাহেরা জুনাব আলী বালিকা উচ্চ বিদ্যালয়, নিমসার উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যাংক-বীমা, অফিস-আদালত, হাটবাজার ও ব্যবসা প্রতিষ্ঠান। ফলে প্রতিদিন শত শত শিক্ষার্থী, শিক্ষক, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে জরুরি রোগী ও গর্ভবতী নারীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে সড়কের বেহাল অবস্থায় চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে স্বজনদের।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. উয়ালি উল্লাহ জানান, কোরপাই-মনঘাটা এবং নিমসার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে আবিদপুর পর্যন্ত সড়ক দুটির বেহাল বিষয়টি তাদের জানা রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে সড়ক দুটির সংস্কারকাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রাজারহাটে কৃষিকাজে অবহেলিত নারী মাঠে সমান শ্রম মজুরি অর্ধেক

মাঠে সমান শ্রম মজুরি অর্ধেক

গুঙ্গাইজুড়ী পুনঃখননেও মিলছে না সুফল

গুঙ্গাইজুড়ী পুনঃখননেও মিলছে না সুফল

আলীকদমে ১ লাখে মিলে জাতীয় পরিচয়পত্র জাল কাগজে রোহিঙ্গা ভোটার

জাল কাগজে রোহিঙ্গা ভোটার

বুড়িচংয়ে দুই সড়কে ছোট-বড় গর্ত

বুড়িচংয়ে দুই সড়কে ছোট-বড় গর্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম