Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

আলীকদমে ১ লাখে মিলে জাতীয় পরিচয়পত্র

জাল কাগজে রোহিঙ্গা ভোটার

সিন্ডিকেটে জড়িত চেয়ারম্যান, মেম্বার ও নির্বাচন কর্মকর্তা * ১৬ রোহিঙ্গার কাছে পাওয়া গেছে এনআইডি * জীবিতকে মৃত দেখিয়ে ভুয়া সনদ তৈরি

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বান্দরবানের আলীকদমে কাগজপত্র জালিয়াতি করে রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। এ পর্যন্ত অন্তত ১৬ জন রোহিঙ্গার বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার প্রমাণ মিলেছে। স্থানীয় জনপ্রতিনিধি, দালালচক্র এবং উপজেলা নির্বাচন অফিসের অসাধু কর্মকর্তা-কর্মচারীর সমন্বয়ে গঠিত একটি শক্তিশালী সিন্ডিকেট জনপ্রতি ১-২ লাখ টাকার বিনিময়ে এই অবৈধ বাণিজ্য চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। অনুসন্ধানে জানা যায়, এই সিন্ডিকেটের নেতৃত্বে রয়েছেন সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুর রহমান ও তার ছেলে সোহাগ। এছাড়া এই জালিয়াতি চক্রে রয়েছে চৈক্ষ্যং ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল, তার ভাগিনা মেহেদী হাসান, সদর ইউনিয়নের উদ্যোক্তা আকাশ, রোহিঙ্গা যুবক নুরুল ইসলাম ও শরিফ। জানা গেছে, প্রথমে ইউপি সদস্য আব্দুর রহমান ও তার ছেলে সোহাগসহ সিন্ডিকেটের সদস্যরা ইউনিয়ন পরিষদের সিল-স্বাক্ষর জাল করে ভুয়া চেয়ারম্যান সনদ ও প্রত্যয়নপত্র তৈরি করেন। পরে উপজেলা বা জেলার বিভিন্ন ইউনিয়নের ভোটার তালিকা থেকে আবেদনকারীর নামের সঙ্গে মিল রেখে স্থানীয় কোনো ব্যক্তির বাবা-মা, চাচা বা ফুফুর এনআইডির তথ্য নির্বাচন অফিসের অসাধু কর্মীদের মাধ্যমে সংগ্রহ করা হয়। অনেক ক্ষেত্রে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া মৃত্যু সনদও তৈরি করা হয়। সবশেষে এসব জাল কাগজপত্র নির্বাচন অফিসে জমা দিয়ে মোটা অঙ্কের ঘুসের বিনিময়ে যাচাই-বাছাই প্রক্রিয়া ধামাচাপা দিয়ে রোহিঙ্গাদের ছবি তুলে এনআইডি কার্ড তৈরি করা হয়। ২০২৫ এবং ২০২৬ সালে ভোটার হওয়া এমন বেশ কয়েকজন রোহিঙ্গার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে জীবিত বাবাকে মৃত সাজিয়ে মৃত্যু সনদ বের করে ভোটার হয়েছেন আবুল বাশারের ছেলে নুরুল ইসলাম। ভোটার তালিকায় আরও রয়েছেন বাদশা মিয়ার ছেলে জাফর আলম ও আমির হামজা, নুরুল ইসলামের মেয়ে আসমাউল হুসনা, নুর মোহাম্মদের মেয়ে সাবেকুন্নাহার, ইয়াসিনের মেয়ে খালেদা বেগম এবং দুই ছেলে মোহাইমিন ও ফয়সাল, সৈয়দ সালামের দুই মেয়ে কুলসুমা আক্তার ও রুবি আক্তার, মোহাম্মদ আলীর দুই ছেলে সৈয়দ আমিন ও আল আমিন, আবুল কালামের ছেলে রবি উল্লাহ এবং মো. মিয়ার ছেলে ইলিয়াছ।

অভিযোগের বিষয়ে ইউপি সদস্য আব্দুর রহমান বলেন, ‘আমি এসব বিষয়ের সঙ্গে জড়িত নই। সামনে ইউপি নির্বাচন, তাই আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য মিথ্যা দোষারোপ করা হচ্ছে।’ চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, ‘কাগজপত্রগুলো মেম্বার ও চৌকিদাররা যাচাই-বাছাই করেন, আমি কেবল স্বাক্ষর করি। অন্য অভিযুক্তরাও তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে উপজেলা নির্বাচন কর্মকর্তা নাহিদ শাহরিয়ার বলেন, জন্মনিবন্ধন অনলাইনে পাওয়া গেলে এবং বাবা-মায়ের মৃত্যু সনদ ঠিক থাকলে আমরা সেটিকে সঠিক ধরেই প্রক্রিয়া সম্পন্ন করি। ইউএনও সৈয়দ সাফকাত আলী বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে এই চক্রের সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রাজারহাটে কৃষিকাজে অবহেলিত নারী মাঠে সমান শ্রম মজুরি অর্ধেক

মাঠে সমান শ্রম মজুরি অর্ধেক

গুঙ্গাইজুড়ী পুনঃখননেও মিলছে না সুফল

গুঙ্গাইজুড়ী পুনঃখননেও মিলছে না সুফল

আলীকদমে ১ লাখে মিলে জাতীয় পরিচয়পত্র জাল কাগজে রোহিঙ্গা ভোটার

জাল কাগজে রোহিঙ্গা ভোটার

বুড়িচংয়ে দুই সড়কে ছোট-বড় গর্ত

বুড়িচংয়ে দুই সড়কে ছোট-বড় গর্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম