কুড়িগ্রামে কিশোর কিশোরীদের সংলাপ
Advertisement
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৩ মার্চ ২০১৯, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কুড়িগ্রামে কিশোর-কিশোরীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে ইউনিসেফ প্রতিনিধি দলের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক স্বপ্নœকুঁঁড়ি সেন্টারে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফ বাংলাদেশ’র ফিল্ড সার্ভিস বিভাগের প্রধান সাইরোজ মাওজি। জেলা প্রশাসনের আয়োজনে এবং ইউনিসেফের সহযোগিতায় সংলাপ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম, ইউনিসেফ রংপুর ও রাজশাহী বিভাগীয় প্রধান নাজিবুল্লাহ হামীম, চাইল্ড প্রটেকশন অফিসার জেসমিন হোসাইন, সদর ইউএনও আমিন আল পারভেজ, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবীব নীলুু, সাংবাদিক সফি খান প্রমুখ। সংলাপ অনুষ্ঠানে কিশোর-কিশোরীরা বাল্যবিবাহ, অযাচিত প্রেগনেন্সি, বেকারত্ব ও কর্মসংস্থানের বিষয়ে ইউনিসেফের সহযোগিতা চাইলে ইউনিসেফ প্রতিনিধি দল এ ব্যাপারে সরকারের সঙ্গে কাজ করবেন বলে জানান।
