নগরকান্দায় কলাগাছ কাটা নিয়ে সংঘর্ষ
নারী ও শিশুসহ আহত ১১
Advertisement
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুলাই ২০২১, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বিরোধপূর্ণ জমি থেকে কলাগাছ কাটাকে কেন্দ্র করে ফরিদপুরের নগরকান্দায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। উপজেলার তালমা ইউনিয়নের সন্তষী গ্রামে বৃহস্পতিবার সকালে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে নারী ও শিশুসহ কমপক্ষে ১১ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে ৯ জনকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, মনির মাতুব্বর, বিল্লাল মাতুব্বর, মিরাজ মাতুব্বর, মমতাজ বেগম, সহিদ মাতুব্বর, আজিজুল মাতুব্বর, রিয়াজুল মাতুব্বর, নবীন মাতুব্বর ও লিজমা বেগম। এদের মধ্যে রিয়াজুল মাতুব্বর ও আজিজুল মাতুব্বরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ফরিদপুর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। নগরকান্দা থানার এসআই গোলাম কিবরিয়া বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
