Logo
Logo
×
   

বাংলার মুখ

মিঠাপুকুরে ছাত্রকে হত্যার পর ঝুলিয়ে রাখার অভিযোগ

Icon

রংপুর ব্যুরো ও মিঠাপুকুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মিঠাপুকুরে সাফিন মিয়া নামে এক ছাত্রকে হত্যার পর ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। উপজেলার খোড়াগাছ ইউনিয়নের রূপসী বেকীপাড়া গ্রাম থেকে রোববার তার লাশ উদ্ধার করেছে পুলিশ। সাফিন ওই গ্রামের সেকান্দার আলীর ছেলে। জানা যায়, সাফিন শনিবার বিকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। রোববার সকালে বাড়ি পাশে দামুয়া এলাকায় পুকুরপাড়ে একটি আমগাছে ঝুলন্ত অবস্থায় সাফিনের লাশ দেখতে পায় এক কৃষক। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে সাফিনের লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পরিবারের দাবি তাকে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছে দুর্বৃত্তরা। স্থানীয় কয়েকজন জানান, শনিবার রাতে সাফিনকে কে বা কারা হত্যা করে গলায় রশি পেঁচিয়ে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে। এ সময় তার হাত, পাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্ত লেগে ছিল। ওসি মোস্তাফিজার রহমান বলেন, এ ঘটনার তদন্ত চলছে। তদন্ত করে দোষীদের বের করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম