Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

রাজপথেই বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র মোকাবিলার অঙ্গীকার

বিভিন্ন স্থানে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বিএনপি-জামায়াতের বিরুদ্ধে সমাবেশ-হরতাল-অবরোধের নামে অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও অপরাজনীতির অভিযোগ এনে প্রতিবাদে বিভিন্ন স্থানে রোববার মোটসাইকেল মহড়া, বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ হয়েছে। আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসব কর্মসূচি পালন করেন। এসব কর্মসূচি থেকে বক্তারা বলেন, নির্বাচন সামনে রেখে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করছে। রাজপথে থেকে সেই ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর : বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি পৌর মেয়র মতিয়ার রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় সমাবেশ হয়েছে। এতে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কাদের মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি আব্দুস সাত্তারের উদ্যোগে সমাবেশে বক্তব্য দেন পৌর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র হাবিবুর রহমান হাবিব, জেলা যুবলীগ সদস্য মাহবুবুর রহমান, উপজেলা যুবলীগ নেতা কামরুল হাসান জুয়েল, ছাত্রলীগের সাবেক সম্পাদক রানা আহাম্মেদ, পৌর যুবলীগ সভাপতি আশরাফুল আলম, জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক সেলিম। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুণ অর রশিদের সঞ্চালনায় সমাবেশ হয়েছে। এতে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, সহসভাপতি মেয়র গোলাম কিবরিয়া, অধ্যাপক আবুল হোসাইন। ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহার উদ্যোগে সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সদস্য রাবেয়া ইসলাম ডলি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, সাবেক যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, আব্দুর রাজ্জাক। অপরদিকে স্বেচ্ছাসেবক লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা। মুখ্য আলোচক ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক তানজীর আহমেদ রাজিব। বক্তব্য দেন সিধলা ইউনিয়ন যুবলীগের সভাপতি তোফায়েল আহমেদ। ভোলায় কাচিয়া এলাকায় সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক গৌরাঙ্গ দে, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম। হবিগঞ্জের চুনারুঘাটে সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার আলী, পৌর মেয়র সাইফুল আলম রুবেল, যুগ্ম সম্পাদক আবদুস সামাদ মাস্টার, সাংগঠনিক সম্পাদক মানিক সরকার, আবেদ হাসনাত চৌধুরী, কেএম আনোয়ার আলী, সোহেল আরমান। রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের নেতৃত্বে শান্তি সমাবেশ হয়েছে। কুমারপাড়া মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ফরিদপুরে জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার সভাপতি গোলাম মোহাম্মদ নাছির এর সভাপতিত্বে সমাবেশ হয়েছে। সাধারণ সম্পাদক ইমান আলী মোল্লা সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আ. লীগের সভাপতি শামীম হক। বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, সহ-সভাপতি মাইন উদ্দিন আহমেদ মানু, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অমিতাভ বোস, দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার, মৎস্যজীবী লীগের সভাপতি কাজী আব্দুস সোবহান প্রমুখ। গোবিন্দগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধানের নেতৃত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিঞা আসাদুজ্জামান হীরু, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রোকনুজ্জামান বুদু, আওয়ামী লীগ নেতা নুরে আলম সিদ্দিক। চাটখিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী, জেলা আ.লীগ সদস্য জাহাঙ্গীর আলমের নেতৃত্বে শান্তি সমাবেশ হয়েছে।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন চাটখিল পৌরসভা আ.লীগ সভাপতি শাহজাহান খান বাবুল, চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ উল্যা পাটোয়ারী, ইউপি চেয়ারম্যান এইচ। লালপুরে পৃথক শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক এমপি আবুল কালাম আজাদ, থানা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, আমজাদ হোসেন, রিপন হোসেন, রফিকুল ইসলাম শাহীন, প্রভাষক কায়কোবাদ প্রমুখ। কৃষি ও সমবায়বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য মো. আতিকুল ইসলাম আতিকের নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা। আরেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের নেতা আমিনুল ইসলাম, সোহাগ হোসেন প্রমুখ। গুরুদাসপুরে জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনের নেতৃত্বে অবরোধবিরোধী মিছিল ও শান্তি সমাবেশ হয়েছে। বড়াইগ্রামে মহাসড়কে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনের নেতৃত্বে এ শোভাযাত্রা হয়েছে। গুরুদাসপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ, গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম সবুজ, বড়াইগ্রাম উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাবুল ইসলাম সরদার উপস্থিত ছিলেন। উল্লাপাড়া উপজেলার সিরাজগঞ্জ রোড গোল চত্বরে হাটিকুমরুল ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। হাটিকুমরুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বাকীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তানভীর ইমাম এমপি। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, গফুর রায়হান, আতাউর রহমান লাবু, হেদায়েতুল আলম। চান্দিনায় শান্তি সমাবেশে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান দুলু মাস্টার, অধ্যাপক হেদায়েত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক এনায়েত উল্লাহ ভূইয়া, শ্রমবিষয়ক সম্পাদক পৌর কাউন্সিলর মো. আবদুর রব, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সৈয়দ মোহাম্মদ মহিউদ্দিন, পৌর আওয়ামী লীগ সভাপতি আবদুল জলিল, সহ-সভাপতি পৌর কাউন্সিলর আক্তার আহমেদ নাদিম, সাংগঠনিক সম্পাদক মো. মোজাম্মেল হক।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সোনাইমুড়ী সাবরেজিস্ট্রারের ঘুস-বাণিজ্য

সোনাইমুড়ী সাবরেজিস্ট্রারের ঘুস-বাণিজ্য

বিএনপির দুপক্ষের সংঘর্ষ

বিএনপির দুপক্ষের সংঘর্ষ

‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’

‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’

কালীগঞ্জে লাঠি খেলায় দর্শনার্থীর ভিড়

কালীগঞ্জে লাঠি খেলায় দর্শনার্থীর ভিড়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম