হিজড়াদের আবাসনে হামলা
প্রতিবাদে শেরপুরে মানববন্ধন
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
শেরপুরে তৃতীয় লিঙ্গের (হিজড়া) জনগোষ্ঠীর সরকারি আবাসনে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। রোববার জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে হামলাকারীদের বিচারের দাবিতে ওই মানববন্ধন হয়। এতে জেলা হিজড়া সংগঠনের সভাপতি নিশি সরকারের নেতৃত্বে ৪০ জন হিজড়াসহ গ্রামবাসী উপস্থিত ছিলেন।
গত বুধবার রাতে শেরপুর সদর উপজেলার আন্ধরিয়া-সুতিরপাড় গ্রামে হিজড়া আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাট করে দুর্বৃত্তরা। পরে বৃহস্পতিবার শেরপুর সদর থানায় ২৬ জনের নাম উল্লেখ করে ও ২০/২৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে। এ পর্যন্ত দুজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, এ পর্যন্ত দুজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
