Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

ইয়াবা কারবারির বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের

যুগান্তরের টেকনাফ প্রতিনিধিকে হত্যা ও অপহরণের চেষ্টা

Advertisement

Icon

রামু (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সংবাদ প্রকাশের জেরে যুগান্তরের টেকনাফ উপজেলা প্রতিনিধি নাছির উদ্দিনকে হত্যা ও অপহরণচেষ্টার অভিযোগ উঠেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা কারবারি জাহাঙ্গীর আলম ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে।

শনিবার সন্ধ্যায় হ্নীলা ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত নাসির উদ্দিন জানান, সংবাদ সংগ্রহ করে শনিবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে মাদক কারবারি জাহাঙ্গীরের নেতৃত্বে কয়েক সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। নাছির উদ্দিন আরও জানান, যুগান্তরে জাহাঙ্গীরের বিরুদ্ধে ‘শূন্য থেকে কোটিপতি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে দুদক তার বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে মামলা করে। এরই সূত্র ধরে তার ওপর এ হামলা চালানো হয়। অভিযুক্ত জাহাঙ্গীর আলমের ফোনে একাধিকবার কল করা হলেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

চায়না দুয়ারি জালে হুমকিতে হাওড়ের মাছ ও জীববৈচিত্র্য

চায়না দুয়ারি জালে হুমকিতে হাওড়ের মাছ ও জীববৈচিত্র্য

মা-বাবাকে হারিয়েও থামেনি তাহমিনা

মা-বাবাকে হারিয়েও থামেনি তাহমিনা

মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এক্স-রে মেশিন অচল রোগীদের দুর্ভোগ

এক্স-রে মেশিন অচল রোগীদের দুর্ভোগ

বোরহানউদ্দিনে বাবাকে বাঁচিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

বোরহানউদ্দিনে বাবাকে বাঁচিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম