Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

শেরপুরে হাসপাতালে দুই সাংবাদিক লাঞ্ছিত

প্রত্যাহার দাবি তত্ত্বাবধায়ককে

Advertisement

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়োগসহ নানা অনিয়মের অভিযোগের ব্যাপারে তথ্য সংগ্রহ করতে গিয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেলিম মিঞার হাতে লাঞ্ছিতের শিকার হয়েছেন সময় টিভির শেরপুরের স্টাফ রিপোর্টার শহিদুল ইসলাম হীরা ও ক্যামেরাপার্সন বাবু চক্রবর্তী। সোমবার দুপুরে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেলিম মিঞার কক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর মঙ্গলবার বিকালে শেরপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে এক জরুরি সভা করে ওই ডা. সেলিম মিঞাকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার এবং তার বিরুদ্ধে বিভাগীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আল্টিমেটাম দেওয়া হয়েছে।

একই দাবিতে প্রেস ক্লাব নেতৃবৃন্দ শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা বরাবরে আল্টিমেটাম পেশ করেছেন।

এ বিষয়ে তত্ত্বাবধায়ক ডা. মো. সেলিম মিঞা বলেন, অনুমতি না নিয়ে ভিডিও ধারণ করলে তার সঙ্গে কথা কাটাকাটি হয়। হামলা বা লাঞ্ছিতের কোনো ঘটনা ঘটেনি।

এ ব্যাপারে শেরপুরের সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন বলেন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ও আমি একই পদমর্যাদার কর্মকর্তা। তাই তাকে নিয়ে আমি কোনো মন্তব্য করতে পারব না। তবে ফুটেজে হামলার স্পষ্ট দৃশ্য রয়েছে। আমি বিষয়টি ময়মনসিংহ বিভাগের উপ-পরিচালকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা এ ব্যাপারে বিস্তারিত বলতে পারবেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

চায়না দুয়ারি জালে হুমকিতে হাওড়ের মাছ ও জীববৈচিত্র্য

চায়না দুয়ারি জালে হুমকিতে হাওড়ের মাছ ও জীববৈচিত্র্য

মা-বাবাকে হারিয়েও থামেনি তাহমিনা

মা-বাবাকে হারিয়েও থামেনি তাহমিনা

মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এক্স-রে মেশিন অচল রোগীদের দুর্ভোগ

এক্স-রে মেশিন অচল রোগীদের দুর্ভোগ

বোরহানউদ্দিনে বাবাকে বাঁচিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

বোরহানউদ্দিনে বাবাকে বাঁচিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম