নাঙ্গলকোটে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন নির্যাতনের অভিযোগ
Advertisement
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নাঙ্গলকোটের দোলখাঁড় ইউপির আইটপাড়া আজিজিয়া আলিম মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির চার ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে সহকারী অধ্যাপক এবিএম নজরুল ইসলামের বিরুদ্ধে।
যৌন নির্যাতনের শিকার শিক্ষার্থীরা ১১ ডিসেম্বর মাদ্রাসা অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ করেছে। অভিযুক্ত শিক্ষক নজরুল ইসলামের বাড়ি উপজেলার পেরিয়া ইউপির পূর্ব চাঁন্দপুর গ্রামে। তিনি জামায়াতে ইসলামী পেরিয়া ইউনিয়ন শাখার সাবেক সভাপতি ও নাঙ্গলকোট পৌরসভা জামায়াত নেতা বলে জানা গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির বার্ষিক পরীক্ষা চলাকালীন নজরুল ইসলাম চার ছাত্রীকে যৌন নির্যাতন করেন। এ ঘটনায় মাদ্রাসার তিন শিক্ষকের সমন্বয়ে তদন্তে ঘটনার সত্যতা পেয়ে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়।
পরে তার নির্দেশে অভিযুক্ত শিক্ষককে সাত কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে মাদ্রাসা কর্তৃপক্ষ। অভিযুক্ত শিক্ষক এবিএম নজরুল ইসলাম বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।
আমি এসব কর্মকাণ্ডে জড়িত নই।’ মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা শাহজাহান মজুমদার বলেন, কয়েকজন শিক্ষার্থীর লিখিত অভিযোগ পেয়েছি। প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেছে। এ শিক্ষকের বিরুদ্ধে আগেও এমন অভিযোগ পাওয়ায় তাকে দুবার সাময়িক বরখাস্ত করা হয়েছিল।
