সুন্দরবন রক্ষায় মোংলায় বাঘ মহড়া
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বিশ্ব বাঘ দিবস উপলক্ষ্যে সুন্দরবন ও রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মোংলায় অনুষ্ঠিত হয়েছে বাঘ মহড়া ও প্রীতি ফুটবল ম্যাচ। মিঠাখালী বাজার মাঠে বুধবার বিকালে এ আয়োজন করে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), পশুর রিভার ওয়াটারকিপার, ওয়াটারকিপার্স বাংলাদেশ ও ওয়াইল্ড টিম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ধরা-র কেন্দ্রীয় নেতা ও পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় গবেষণা সম্পাদক আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সাধারণ সম্পাদক কৃষিবিদ মো. শামীমুর রহমান শামীম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা শেখ আবু হানিফ, ক্রীড়া ব্যক্তিত্ব শেখ রুস্তম আলী, বিএনপি নেতা এমরান হোসেন, যুবদলের আহ্বায়ক এম সাইফুল ইসলাম প্রমুখ। বাঘ মহড়ায় অংশ নেন ওয়াইল্ড টিমের ভিটিআরটি সদস্যরা। এরপরে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেয় মিঠাখালী ইউনিয়ন বনাম চাঁদপাই ইউনিয়ন দল। এদিন মিঠাখালী বাজার মসজিদ চত্বরে ধরা ও ওয়াটারকিপার্স বাংলাদেশের যৌথ আয়োজনে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করা হয়।
