Logo
Logo
×
   

Advertisement

জাতীয় বাজেট ২০২৬-২৭

স্বরাষ্ট্রে বরাদ্দ বেড়েছে ৪ হাজার কোটি টাকা

Advertisement

Icon

বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

আইনশৃঙ্খলা রক্ষার মূল দায়িত্বে থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য এবারের বাজেটে বরাদ্দ উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানো হয়েছে। এ মন্ত্রণালয়ের জন্য এবার ৩১ হাজার ৯৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বিগত অর্থবছরের তুলনায় এবার এই খাতে বরাদ্দ প্রায় ৪ হাজার কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। পুলিশ, র‌্যাব, কোস্টগার্ড, আনসার ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর পেশাদারত্ব বৃদ্ধি, বেতন-ভাতা এবং অভ্যন্তরীণ কাঠামোগত সংস্কারের জন্য এই বাড়তি বরাদ্দ ব্যয় করা হবে বলে জানা গেছে।

বাজেটে আইনশৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়ন এবং জনমনে আস্থা ফিরিয়ে আনতে বাজেটে বেশকিছু নতুন পদক্ষেপ ও সংস্কারের রূপরেখা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ প্রশাসনের প্রতিটি স্তরে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স (শূন্য সহনশীলতা) নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। বাহিনীর ভেতরে আর্থিক স্বচ্ছতা এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিত করতে বিশেষ তদারকি সেল গঠন করার কথা বলা হয়েছে। ডিজিটাল অপরাধ এবং আধুনিক অপরাধের ধরন মোকাবিলায় প্রযুক্তিনির্ভর লজিস্টিকস ক্রয়ের ওপর জোর দেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মানবাধিকার রক্ষা, জনবান্ধব আচরণ এবং পেশাদারত্ব বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির জন্য তহবিল রাখা হয়েছে। জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে বাহিনীর ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনা অন্যতম প্রধান লক্ষ্য হিসাবে ধরা হয়েছে। বিজিবি এবং কোস্টগার্ডের জন্য টহল সরঞ্জাম ও লজিস্টিক সহায়তা বাড়ানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। যাতে সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও অবৈধ পণ্যের চোরাচালান কঠোরভাবে বন্ধ করা যায়।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম