দুদকে বরাদ্দ কমেছে
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জন্য ১৯৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে পরিচালন খাতে ১৮৭ কোটি টাকা এবং উন্নয়ন খাতে ১০ কোটি টাকা রাখা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বাজেটের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দুদকের জন্য প্রস্তাবিত বরাদ্দ ছিল ১৯১ কোটি টাকা। পরে সংশোধিত বাজেটে তা বেড়ে ২০৩ কোটি টাকায় উন্নীত হয়। সেই হিসাবে আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত ১৯৭ কোটি টাকার বরাদ্দ সংশোধিত বাজেটের তুলনায় ৬ কোটি টাকা কম।
জানা যায়, নতুন অর্থবছরের বাজেটে দুদকের পরিচালন ও উন্নয়ন উভয় খাতেই ব্যয় নির্ধারণ করা হয়েছে। সংশোধিত বাজেটের তুলনায় বরাদ্দ কমলেও কমিশনের কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থ সংস্থান রাখা হয়েছে বলে বাজেট নথিতে উল্লেখ করা হয়েছে।
