Logo
Logo
×
   

Advertisement

জাতীয় বাজেট ২০২৬-২৭

আইন বিচার বিভাগে ২১৮৮ কোটি টাকা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

২০২৬-২০২৭ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে আইন ও বিচার বিভাগের জন্য ২ হাজার ১৮৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের বরাদ্দের চেয়ে ২৮ কোটি টাকা বেশি। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তার বাজেট বক্তৃতায় ২০২৬-২৭ অর্থবছরের জন্য আইন ও সংসদবিষয়ক বিভাগে আরও ৪৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেন।

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবে এ তথ্য তুলে ধরেন। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে তিনি বাজেট প্রস্তাব পেশ করা শুরু করেন। এটি বিএনপি সরকারের এই মেয়াদের প্রথম বাজেট। বাজেটে বিভিন্ন পণ্য ও সেবার ওপর শুল্ককর ছাড় দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এতে এসব পণ্যের দাম কমানোর সুযোগ তৈরি হবে।

ব্যবসায়িক পরিবেশ ও বিচারিক দক্ষতা উন্নত করতে এবং বিনিয়োগকারীদের আইনি সুরক্ষা জোরদার করার লক্ষ্যে অর্থমন্ত্রী দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি সম্প্রসারণ এবং দ্বৈত কর পরিহার চুক্তি হালনাগাদ করার পরিকল্পনা প্রস্তাব করেছেন। আনুষ্ঠানিক আপিল ছাড়াই সহজ নিষ্পত্তির সুযোগ করে দিতে আয়কর বিরোধে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর)-এর পরিধি বাড়ানো হবে, মন্ত্রী তার ভাষণে বলেন। এদিকে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সুপ্রিমকোর্টের জন্য ২৯১ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে, যা বিদায়ি অর্থবছরের সংশোধিত বাজেটে ছিল ২৭০ কোটি টাকা।

এর আগে ২০২৫-২৬ অর্থবছরে আইন ও বিচার বিভাগের জন্য ২ হাজার ২৭ কোটি ৯০০ টাকা বরাদ্দ ছিল। ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে এ বাবদ বরাদ্দ ছিল ১ হাজার ৯২২ কোটি টাকা।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম