Logo
Logo
×
   

Advertisement

জাতীয় বাজেট ২০২৬-২৭

মাথাপিছু বরাদ্দ বাড়ল ৮৭০৬ টাকা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

চলতি অর্থবছরের তুলনায় প্রস্তাবিত বাজেটে দেশের মানুষের মাথাপিছু বরাদ্দ বেড়েছে ৮ হাজার ৭০৬ টাকা। মাথাপিছু আয় বেড়েছে ৭ হাজার ৪১২ টাকা। একইভাবে মাথাপিছু ঘাটতি বেড়েছে ১ হাজার ২৯৪ টাকা। আর এবার প্রতিজনে বরাদ্দ ৫৫ হাজার ১৭৬ টাকা। তবে এবারের বাজেটেও মোট যে বরাদ্দ দেওয়া হয়েছে, তা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৩ দশমিক ৭৩ শতাংশ। এবার জিডিপির আকার নির্ধারণ করা হয়েছে ৬৮ লাখ ৩০ হাজার ২৪ কোটি টাকা। প্রতিযোগী দেশগুলোতে বাজেট জিডিপির ২৫ শতাংশের উপরে। অর্থাৎ জনসংখ্যার বিবেচনায় বাজেটের আকার একেবারেই বড় নয়। তবে সরকারের পক্ষ থেকে উচ্চাবিলাসী বাজেট বলা হয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যানুসারে দেশে জনসংখ্যা ১৭ কোটি। আর প্রস্তাবিত বাজেটে মোট বরাদ্দ ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এ হিসাবে মাথাপিছু বরাদ্দ ৫৫ হাজার ১৭৬ টাকা।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম