Logo
Logo
×

Advertisement

ক্যাম্পাস তারুণ্য

কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপ

দেশের হয়ে খেলবেন পাঁচ নারী শিক্ষার্থী

Advertisement

Icon

তাহমিদ হাসান

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ধুলোমাখা উঠান, বিকেলের নরম আলো, আর একটা দাগ টানা মাঠ। এক নিশ্বাসে ‘কাবাডি, কাবাডি’ ডাক দিয়ে প্রতিপক্ষের কোর্টে ঢুকে পড়া, তারপর ছোঁয়া দিয়ে ফেরা। বাংলার শৈশবের স্মৃতিতে এই দৃশ্য আছে। একসময় এই মাঠের ধারে মেয়েদের জায়গা ছিল দর্শকের সারিতে। আজ সেই মেয়েদের প্রতিনিধিত্ব করেই জাতীয় দলের জার্সি গায়ে আন্তর্জাতিক ম্যাটে নামছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) পাঁচ শিক্ষার্থী। এবারের যাত্রা কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬। তারা হলেন বাংলা বিভাগের স্নাতকোত্তর ২৫তম ব্যাচের লাকী আক্তার, স্নাতক ৩৬তম ব্যাচের ইসরাত জাহান সাদিকা ও লোবা আক্তার, স্নাতক ৩১তম ব্যাচের মেয়েবি চাকমা এবং সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের স্নাতক ২৮তম ব্যাচের রূপালী আক্তার।

হাতে বইয়ের পাতা, পায়ে ম্যাটের ঘাম। ক্লাসরুম আর খেলার মাঠ, দুই জায়গাতেই তাদের সমান আনাগোনা তাদের। এই পাঁচজন সেই যাত্রার সারথি, যে যাত্রা কাবাডিতে বাংলাদেশের নারীদের পথ উন্মোচন করেছে। ভারতের আহমেদাবাদে ২৩ থেকে ৩১ অক্টোবর বসেছে প্রথমবারের মতো কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপ। ভেন্যু বীর সাভারকার স্পোর্টস কমপ্লেক্স। আয়োজকদের তথ্য অনুযায়ী এতে ১৩টি দেশের ২৩টি দল ও চার শতাধিক অ্যাথলেট অংশ নিচ্ছেন। এবারের স্লোগান ‘এক নিশ্বাস, এক কমনওয়েলথ’। প্রকাশিত সূচি অনুযায়ী নারী বিভাগে বাংলাদেশের প্রতিপক্ষ কেনিয়া, স্কটল্যান্ড, শ্রীলংকা ও ইংল্যান্ড। ইংল্যান্ড দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণী আনিসা খান। সেই ম্যাচে মাঠে হয়তো একই শেকড়ের দুই প্রান্তের দুই মেয়ে মুখোমুখি হবেন।

যথেষ্ট বন্ধুর পথ পাড়ি দিয়েই আজ আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নারী কাবাডি দল। ২০২৫ সালের মার্চে ইরানে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে স্বাগতিক ইরানের কাছে হারলেও দল ব্রোঞ্জ নিয়ে ফিরেছে। সেই আসরে কোচ ছিলেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় শাহনাজ পারভীন মালেকা। তিনি বলেছিলেন, খেলোয়াড় হিসেবে এই টুর্নামেন্টে পদক জিততে পারেননি, কোচ হিসেবে সেই স্বপ্ন পূরণ হলো। চলতি বছরের জুলাইয়ে নেপালের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজেও বাংলাদেশ দল সিরিজ নিশ্চিত করেছে। শুরুতে হোঁচট খেয়ে ঘুরে দাঁড়ানোর যে গল্প তারা লিখেছে, সেটাই তাদের পরিচয়। শিক্ষার্থীদের এই অর্জনে গর্বিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শারীরিক শিক্ষা বিভাগের প্রধান হাবিব উদ্দিন বলেন, ‘আমাদের খেলোয়াড়রা সাফ চ্যাম্পিয়নশিপ খেলেছে। এখন যে শিক্ষার্থীরা কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ খেলছে, এর আগে আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট খেলেছে তারা। এটা আমাদের জন্য গৌরবের।’

Advertisement

Advertisement

আরও পড়ুন

একসঙ্গে ইউরোপের একাধিক দেশে পড়ার সুযোগ

একসঙ্গে ইউরোপের একাধিক দেশে পড়ার সুযোগ

স্কলারশিপ পেতে পরিকল্পনা করুন সুযোগগুলো সম্পর্কে জানুন

সুযোগগুলো সম্পর্কে জানুন

গাছের ডাক্তার কৃষিতে প্রযুক্তির ছোঁয়া

গাছের ডাক্তার কৃষিতে প্রযুক্তির ছোঁয়া

কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপ দেশের হয়ে খেলবেন পাঁচ নারী শিক্ষার্থী

দেশের হয়ে খেলবেন পাঁচ নারী শিক্ষার্থী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম