Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

ময়মনসিংহ-৪ (সদর) আসন

বিএনপির মনোনয়নপ্রত্যাশী ওয়াহাব আকন্দ ও রোকন

Icon

আতাউল করিম খোকন, ময়মনসিংহ

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ময়মনসিংহ-৪ সদর আসনে মনোনয়ন পেতে তৎপর হয়ে উঠেছেন বিএনপি ও জামায়াতে ইসলামী এবং বিভিন্ন দলের মনোনয়নপ্রত্যাশীরা। গত বছরের ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের খোঁজে পাওয়া যায় না। দলের নিবন্ধন স্থগিত হওয়ার পর থেকে তারা আরও অদৃশ্য হয়ে গেছেন। ময়মনসিংহ সদর আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী দুজন। তারা হলেন বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রাকনুজ্জামান সরকার রোকন। মহানগর জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় মসলিশে শূরা সদস্য মোহাম্মদ কামরুল আহসান এমরুল এ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী।

এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের আবু ওয়াহাব আকন্দ এক সময়ের ছাত্রনেতা। দীর্ঘ সময় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি ও মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। আওয়ামী শাসনের বিরুদ্ধে রাজপথে সবসময় ছিলেন সোচ্চার। দায়িত্ব পেয়েছেন বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদকের। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলীয় প্রার্থী হবেন। সেই লক্ষ্যে কাজ করছেন।

আবু ওয়াহাব আকন্দ যুগান্তরকে বলেন, বিএনপির দুর্দিনে দলীয় মনোনয়ন পেয়ে ২০১৮ সালের রাতের ভোটের নির্বাচনে লক্ষাধিক ভোট পেয়েছি। ভোট চুরির মহোৎসবের ওই নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি জোটের বিপরীতে সর্বোচ্চ ভোট পেয়ে সারা দেশে রেকর্ড করেছি। এবার দলীয় মনোনয়ন পেলে খালেদা জিয়া ও তারেক রহমানকে ময়মনসিংহ সদর আসনটি উপহার দিতে চাই।

বিএনপির আরেক মনোনয়নপ্রত্যাশীদের রোকনুজ্জামান সরকার রোকন এক সময়ের ছাত্রনেতা থেকে জননেতায় পরিণত হতে সদরবাসীর দ্বারে দ্বারে দিনরাত ঘুরে ফিরছেন। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর সম্প্রতি দক্ষিণ জেলা যুবদলের সভাপতির পদ থেকে পদোন্নতি পেয়ে হয়েছেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব। এখন সদরের কাণ্ডারি হতে চান তিনি।

রোকনুজ্জামান সরকার রোকন যুগান্তরকে বরেন, ছাত্র-আন্দোলন থেকে শুরু করে দলীয় সব আন্দোলনে সরব ভূমিকা রেখেছি। আওয়ামী স্বৈরশাসকের জেল-জুলুম, অত্যাচার-নির্যাতন সবই ভোগ করেছি। মনোনয়ন পেলে বিজয়ী হয়ে দলকে ধানের শীষ উপহার দেব ইনশাআল্লাহ।

এ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোহাম্মদ কামরুল আহসান এমরুল। তিনি দিনরাত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। তিনি সদর আসন নিয়ে তার পরিকল্পনার কথা যুগান্তরকে বলেন। সন্ত্রাস, দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও নেশামুক্ত আধুনিক সদর গড়ার অঙ্গীকার করেছি। নগরীর যানজটমুক্ত নিরাপদ মহানগরী গড়ে তুলতে, সদরে পানি নিষ্কাশনের সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ করেছি। এছাড়া সদরসহ প্রত্যন্ত অঞ্চলের রাস্তাঘাট উন্নত করা। কর্মসংস্থানের সৃষ্টির লক্ষ্যে কারিগরি শিক্ষার প্রসার প্রধান লক্ষ্য।

Advertisement

Advertisement

আরও পড়ুন

কপ-৩১ সম্মেলন তরুণদের সচেতন করার তাগিদ

তরুণদের সচেতন করার তাগিদ

বরগুনায় এলজিইডি অফিসে আগুনসহ ৩ জেলায় নাশকতা

বরগুনায় এলজিইডি অফিসে আগুনসহ ৩ জেলায় নাশকতা

গাজীপুরে ১৩ কারখানা বন্ধ ঘোষণা সড়ক থেকে শ্রমিক সরাতে পুলিশের সাউন্ড গ্রেনেড

সড়ক থেকে শ্রমিক সরাতে পুলিশের সাউন্ড গ্রেনেড

চলতি সপ্তাহেই রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে

চলতি সপ্তাহেই রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম