Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

চলতি সপ্তাহেই রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে

Icon

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। সব ধরনের নিরাপত্তা ও কারিগরি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হলে ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।

বিদ্যুৎকেন্দ্র প্রকল্প সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি সপ্তাহে প্রথম ইউনিটের ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হবে। এর মধ্য দিয়ে রূপপুরের পারমাণবিক বিদ্যুতের বাণিজ্যিক ব্যবহারের সূচনা হতে যাচ্ছে। এ বিষয়ে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, জাতীয় গ্রিডে বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে সরবরাহের পর আমরা পুরো বিষয়টি পর্যবেক্ষণ করব। সবকিছু ঠিকমতো চলছে কি না সেটা দেখা হবে। পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণে কোনো সমস্যা বা ত্রুটি না পেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হলে তা ধাপে ধাপে বাড়ানো হবে। প্রথম ইউনিটটিকে পূর্ণ সক্ষমতায় অর্থাৎ ১২০০ মেগাওয়াটে নিতে আরও তিন থেকে চার মাস সময় লাগতে পারে, যা ২০২৭ সালের এপ্রিল নাগাদ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় ইউনিট চালুর প্রস্তুতি হিসাবে রাশিয়া থেকে নিয়মিত পারমাণবিক জ্বালানি (ইউরেনিয়াম) দেশে আসছে। ইতোমধ্যে দ্বিতীয় ইউনিটের জন্য ছয়টি চালানের ইউরেনিয়াম রূপপুরে পৌঁছেছে।

প্রথম ইউনিট পুরোদমে চালু হওয়ার আট মাস পর, অর্থাৎ ২০২৭ সালের শেষ নাগাদ দ্বিতীয় ইউনিট থেকেও পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন শুরুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দুটি ইউনিট পুরোপুরি চালু হলে জাতীয় গ্রিডে মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে, যা দেশের বিদ্যুৎ চাহিদার উল্লেখযোগ্য অংশ পূরণ করবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

কপ-৩১ সম্মেলন তরুণদের সচেতন করার তাগিদ

তরুণদের সচেতন করার তাগিদ

বরগুনায় এলজিইডি অফিসে আগুনসহ ৩ জেলায় নাশকতা

বরগুনায় এলজিইডি অফিসে আগুনসহ ৩ জেলায় নাশকতা

গাজীপুরে ১৩ কারখানা বন্ধ ঘোষণা সড়ক থেকে শ্রমিক সরাতে পুলিশের সাউন্ড গ্রেনেড

সড়ক থেকে শ্রমিক সরাতে পুলিশের সাউন্ড গ্রেনেড

চলতি সপ্তাহেই রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে

চলতি সপ্তাহেই রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম