Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

বরগুনায় এলজিইডি অফিসে আগুনসহ ৩ জেলায় নাশকতা

জামালপুর ও ধামরাইয়ে বোমা উদ্ধার

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দেশের বিভিন্ন জেলায় রোববারও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নাশকতার খবর পাওয়া গেছে। বরগুনার আমতলী উপজেলা এলজিইডির অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পিরোজপুরের নাজিরপুরে বিএনপির কার্যালয়সহ কয়েকটি দোকানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সিলেটে গুজব ছড়ানোর দুদিন পর গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ করা হয়েছে। এদিন ঢাকার ধামরাইয়ে তিনটি পেট্রোলবোমাসহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীদের গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া জামালপুরে উদ্ধার বোমাসদৃশ বস্তু নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী। যুগান্তর প্রতিবেদন, ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর : ধামরাইয়ে তিনটি পেট্রোলবোমা ও চারটি কালার স্মোকসহ ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলি স্কেল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হয়।

ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান বলেন, গ্রেফতারদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। এ ঘটনায় পলাতক নাশকতাকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

বরগুনা : আমতলী উপজেলা প্রকৌশলী দপ্তরের (এলজিইডি) হিসাব শাখায় শনিবার রাতে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আমতলী উপজেলা প্রকৌশলী মো. ইদ্রিস আলী বলেন, ‘দুর্বৃত্তরা আমার দপ্তরের হিসাব শাখার পেছনের জানালা ভেঙে ভেতরে কেরোসিন ঢেলে আগুন দেয়। তবে ভাগ্যক্রমে আগুন নিভে যাওয়ায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’

এ বিষয়ে আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে আলামত সংগ্রহ করেছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নাজিরপুর (পিরোজপুর) : পিরোজপুরের নাজিরপুরের মালিখালী ইউনিয়ন বিএনপির কার্যালয়সহ আটটি দোকান পুড়িয়ে দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার দুপুরে ঝনঝনিয়া গ্রামের টাওয়ার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক শোভন তালুকদার জানান, তাদের বসতবাড়িতে হামলা ও বোমা নিক্ষেপ এবং ভাঙচুর চালানো হয়েছে। নাজিরপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সিলেট : সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর দুদিন পর শনিবার রাত ৩টার দিকে সিলেটে গ্রামীণ ব্যাংকের জোনাল ও আঞ্চলিক কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শাহজালাল উপশহর এলাকায় অবস্থিত ব্যাংকটির গুরুত্বপূর্ণ নথিপত্র এবং আঞ্চলিক ব্যবস্থাপকের ব্যবহৃত একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রামীণ ব্যাংক সিলেট জোনাল ও আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক (জোনাল অফিসার) মো. আবুল হোসেন শাহপরান থানায় একটি জিডি করেছেন। শাহপরান থানার ওসি ফেরদৌস আহমদ জানিয়েছেন, পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

জামালপুর : জামালপুর শহরের রেলওয়ে ওভারপাস থেকে উদ্ধার বোমাসদৃশ বস্তু নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী। শনিবার রাত সাড়ে ১১টার দিকে শহরের ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে বিশেষ প্রক্রিয়ায় এটি নিষ্ক্রিয় করা হয়। এর আগে সন্ধ্যায় বস্তুটি পড়ে থাকতে দেখে পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত সাড়ে ১১টার দিকে ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে সেটি নিষ্ক্রিয় করা হয়। জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব জানান, এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

কপ-৩১ সম্মেলন তরুণদের সচেতন করার তাগিদ

তরুণদের সচেতন করার তাগিদ

বরগুনায় এলজিইডি অফিসে আগুনসহ ৩ জেলায় নাশকতা

বরগুনায় এলজিইডি অফিসে আগুনসহ ৩ জেলায় নাশকতা

গাজীপুরে ১৩ কারখানা বন্ধ ঘোষণা সড়ক থেকে শ্রমিক সরাতে পুলিশের সাউন্ড গ্রেনেড

সড়ক থেকে শ্রমিক সরাতে পুলিশের সাউন্ড গ্রেনেড

চলতি সপ্তাহেই রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে

চলতি সপ্তাহেই রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম