Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

স্বাধীনতা দিবসে বাউফলে জামায়াত বিএনপি সংঘর্ষ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, পটুয়াখালী

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

পটুয়াখালীর বাউফল উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে চেয়ার নিয়ে বসাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুই দফায় হাতাহাতি ও মারধরের ঘটনায় উপজেলার কালাইয়া ইউনিয়ন জামায়াতের নেতা ওহিদুজ্জামান আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাউফল পাবলিক মাঠে অনুষ্ঠিত কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহম্মেদ, সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু এবং বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সংসদ-সদস্য শহিদুল আলম তালুকদার, জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইসাহাক মিয়াসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

পদ্মা নদী থেকে বিএনপি নেতাদের বালু উত্তোলন ক্ষমতার দম্ভে বেপরোয়া

ক্ষমতার দম্ভে বেপরোয়া

ডেঙ্গুবাহক এডিস শনাক্ত করবে ঢাবির ‘স্মার্ট ফাঁদ’

ডেঙ্গুবাহক এডিস শনাক্ত করবে ঢাবির ‘স্মার্ট ফাঁদ’

চট্টগ্রামে ডেঙ্গুরোগী বৃদ্ধি ফার্মেসিতে মিলছে না ডিএনএস স্যালাইন

ফার্মেসিতে মিলছে না ডিএনএস স্যালাইন

চট্টগ্রামে পরিবহণ ভাড়া দ্বিগুণ চালসহ নিত্যপণ্যের খরচ বেড়েছে

চালসহ নিত্যপণ্যের খরচ বেড়েছে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম