ধর্ষণের পর হত্যার অভিযোগ
হাটহাজারীতে মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার
Advertisement
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামের হাটহাজারীতে দুদিন নিখোঁজ মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। পুলিশের ধারণা, ওই ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করে লাশ ঝুট ফ্যাক্টরিতে লুকিয়ে রাখা হয়। হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের আমান বাজারের পূর্বপাশে ইসহাক কলোনির অদূরে মুজিবদৌলার মালিকানাধীন ঝুট ফ্যাক্টরি থেকে লাশটি উদ্ধার করা হয়।
ওই ছাত্রীর বাড়ি কুমিল্লায়। তার পরিবার ২৫-২৬ বছর যাবৎ আমানবাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিল।
থানা সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে ওই ছাত্রী ঘর থেকে বের হয়ে আর ফেরেনি। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর না পেয়ে থানায় অভিযোগ করা হয়। শনিবার দুপুরে ঝুট ফ্যাক্টরি থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। সেই সূত্র ধরে লাশের অবস্থান শনাক্ত করে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
