Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

ফেনীতে ব্যবসায়ীকে অস্ত্র ঠেকিয়ে তুলে নেওয়ার অভিযোগ

Advertisement

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ফেনীতে অস্ত্র ঠেকিয়ে এক ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধরা ফেনী-নোয়াখালী আঞ্চলিক সড়ক অবরোধ করেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। অপহরণের শিকার ব্যবসায়ী আজাদ হোসেনের স্ত্রী রাজিয়া সিদ্দিকা শনিবার ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ব্যবসায়ী আজাদ জানান, পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের বিপরীতে আজাদ ট্রেডার্স নামে তার ইট-বালু বিক্রি ও পিকআপ-ট্রাক্টর ভাড়া দেওয়ার ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। শুক্রবার রাতে তার কয়েকটি গাড়ি ভাড়ায় কাশিমপুর এলাকায় যায়। সেখান থেকে মাটি নিয়ে অন্যত্র যাওয়ার কথা ছিল। কিন্তু কয়েকজন যুবক গাড়িচালক সুমন, সুজন, আলমগীর, সেলিমকে মারধর শুরু করে। তারা পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দেলুর ভাতিজা রিসালের সহযোগী শাহীনের নেতৃত্বে মারধর করে।

আজাদ বলেন, একপর্যায়ে শাহীন, আশ্রাফ, দিদারসহ ১৫-২০ জন মিলে আমাকে অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেলে রিসালের কাছে নিয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে অন্যান্য চালক ও ব্যবসায়ীরা প্রতিবাদে সড়ক অবরোধ করেন। রিসাল বিষয়টি বুঝতে পেরে ‘এ বিষয়ে পরে কথা হবে’ বলে আমাকে ছেড়ে দেয়। সড়ক অবরোধ তুলে নেওয়া হয়।

আজাদ অভিযোগ করে বলেন, এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছিল। মাটি বহনকারী গাড়ি চললে প্রতি গাড়ি থেকে ৭০ টাকা করে দেলুর ভাতিজা রিসালকে দিতে হয়। আজাদের স্ত্রী থানায় লিখিত অভিযোগে জানান, চাঁদা না দেওয়ায় তার স্বামীকে অস্ত্র ঠেকিয়ে তুলে নেওয়া হয়েছে। তিনি রিসাল, শাহীন, আশ্রাফ ও দিদারের বিরুদ্ধে অভিযোগ এনেছেন।

এসব অভিযোগ অস্বীকার করেছেন রিসাল। তিনি বলেন, আজাদ যা বলেছেন, সব মিথ্যা। আমার কাছে সিসিটিভি ফুটেজ আছে।

রিসালের চাচা বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান দেলু যুগান্তরকে বলেন, এসব বিষয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই। ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, ঘটনা শুনেছি। এটি ফৌজদারি অপরাধ। থানাকে ব্যবস্থা নিতে বলেছি। ফেনী মডেল থানার উপপরিদর্শক গোলাম মোস্তফা জানান, থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

পদ্মা নদী থেকে বিএনপি নেতাদের বালু উত্তোলন ক্ষমতার দম্ভে বেপরোয়া

ক্ষমতার দম্ভে বেপরোয়া

ডেঙ্গুবাহক এডিস শনাক্ত করবে ঢাবির ‘স্মার্ট ফাঁদ’

ডেঙ্গুবাহক এডিস শনাক্ত করবে ঢাবির ‘স্মার্ট ফাঁদ’

চট্টগ্রামে ডেঙ্গুরোগী বৃদ্ধি ফার্মেসিতে মিলছে না ডিএনএস স্যালাইন

ফার্মেসিতে মিলছে না ডিএনএস স্যালাইন

চট্টগ্রামে পরিবহণ ভাড়া দ্বিগুণ চালসহ নিত্যপণ্যের খরচ বেড়েছে

চালসহ নিত্যপণ্যের খরচ বেড়েছে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম