Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

বগুড়ায় ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত

দুজন আহত

Advertisement

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বগুড়ার শাজাহানপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সিয়াম হোসেন (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত ও তার সঙ্গী তুহিন গুরুতর আহত হয়েছে। পরে নিহতদের পরিবারের সদস্যদের হামলায় প্রতিপক্ষের তূর্য নামের একজন আহত হয়। শুক্রবার বিকালে উপজেলার ফুলতলার শাকপালা পার্কে এ হামলার ঘটনা ঘটে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাজাহানপুর থানার সেকেন্ড অফিসার এসআই আবু জাররা এ তথ্য দিয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত সিয়াম শাজাহানপুর উপজেলার ফুলতলা আমেরিকান বোর্ডিং এলাকার সাদিকুল ইসলামের ছেলে। সে রানীরহাট কারিগরি স্কুল ও কলেজের এসএসসি পরীক্ষার্থী। সিয়াম ও তুহিনের সঙ্গে শাকপালা এলাকার প্রতিপক্ষের বিরোধ চলে আসছিল। মীমাংসার নামে প্রতিপক্ষের সন্ত্রাসীরা শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে সিয়াম ও তুহিনকে শাকপালা পার্কে ডেকে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর তারা তাদের দুজনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা সিয়াম ও তুহিনকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নিলে চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন। এদিকে সিয়াম ও তুহিনকে ছুরিকাঘাতের ঘটনায় জড়িত থাকায় তাদের লোকজন প্রতিপক্ষের তূর্যকে ধরে বেধড়ক মারধর করেন। আহত অবস্থায় তাকেও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ধ্যায় শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল জানান, তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে। নিহত স্কুলছাত্র সিয়ামের লাশ শজিমেক হাসপাতাল মর্গে রয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

পদ্মা নদী থেকে বিএনপি নেতাদের বালু উত্তোলন ক্ষমতার দম্ভে বেপরোয়া

ক্ষমতার দম্ভে বেপরোয়া

ডেঙ্গুবাহক এডিস শনাক্ত করবে ঢাবির ‘স্মার্ট ফাঁদ’

ডেঙ্গুবাহক এডিস শনাক্ত করবে ঢাবির ‘স্মার্ট ফাঁদ’

চট্টগ্রামে ডেঙ্গুরোগী বৃদ্ধি ফার্মেসিতে মিলছে না ডিএনএস স্যালাইন

ফার্মেসিতে মিলছে না ডিএনএস স্যালাইন

চট্টগ্রামে পরিবহণ ভাড়া দ্বিগুণ চালসহ নিত্যপণ্যের খরচ বেড়েছে

চালসহ নিত্যপণ্যের খরচ বেড়েছে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম