Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

রাস্তা নির্মাণ নিয়ে সংঘর্ষ

মেঘনায় একজনকে কুপিয়ে হত্যা যুবলীগ নেতার, আহত ৪

Advertisement

Icon

কুমিল্লা উত্তর প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কুমিল্লার মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়নের তুলাতলি গ্রামে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় দেলোয়ার হোসেন মৃধা (৩৫) নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার গভীর রাতে নিহতের বাড়ির অদূরে এ ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন। আহতরা হলেন- নিহত দেলোয়ারের বড় ভাই আব্দুল আজিজ মৃধা ও হায়দার আলীর ছেলে কামাল। অপরপক্ষের আহতরা হলেন মৃত ওসমান মিয়ার ছেলে ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন এবং তার শ্যালক মো. হালিম। এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে মেঘনা থানা পুলিশ তুলাতলি গ্রামে অবস্থান করছে। হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা থানার ওসি শহিদুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সালামের বাড়ির পাশে গ্রামবাসীর সুবিধার্থে একটি কাঁচা রাস্তা নির্মাণের উদ্যোগ নেন ইউপি সদস্য ও যুবলীগ নেতা নাসির উদ্দীন। তবে রাস্তার কিছু অংশ বাতেন মৃধার জায়গার ওপর দিয়ে নেওয়াকে কেন্দ্র করে কয়েকদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এ ঘটনার জেরে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে প্রতিবেশী আলী আহম্মেদের বাড়িতে সাবেক ইউপি সদস্য আব্দুল খালেকের নেতৃত্বে শালিসের আয়োজন করা হয়। সেখানে বাতেনের পক্ষের কেউ উপস্থিত হননি। পরে রাত পৌনে ১২টার দিকে শালিসে উপস্থিত যুবলীগ নেতা নাসির ও তার শ্যালক হালিম বাড়ি ফেরার পথে বাতেনের ছোট ভাই দেলোয়ারকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। তার চিৎকার শুনে বাতেনসহ লোকজন ছুটে এলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের পাঁচজন গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার করেন। ঢামেক হাসপাতালে নেওয়ার পর সেখানকার চিকিৎসক দেলোয়ারকে মৃত ঘোষণা করেন। দেলোয়ার মৃত আব্দুল খালেক মৃধার ছেলে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তার বলেন, বাতেন মৃধা নামের একজন রাস্তা নিয়ে বিরোধের বিষয়টি লিখিত আকারে আমার কাছে জানিয়েছিলেন। আমি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) ঘটনাস্থলে পাঠিয়েছিলাম। তিনি সরেজমিনে পরিদর্শন করে বলেন, অভিযোগকারীর জমির ওপর দিয়ে রাস্তা হচ্ছে না। তবে ওই এলাকার অনেকেই চান রাস্তাটি হোক। এ বিষয়ে জানতে শালিসি বৈঠকের আয়োজক আব্দুল খালেকের সঙ্গে যোগাযোগ করতে না পারায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। মেঘনা থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, দেলোয়ার মৃধার মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। এখনও সেখানেই আছি। তবে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লাশ দাফনের প্রক্রিয়া চলছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

পদ্মা নদী থেকে বিএনপি নেতাদের বালু উত্তোলন ক্ষমতার দম্ভে বেপরোয়া

ক্ষমতার দম্ভে বেপরোয়া

ডেঙ্গুবাহক এডিস শনাক্ত করবে ঢাবির ‘স্মার্ট ফাঁদ’

ডেঙ্গুবাহক এডিস শনাক্ত করবে ঢাবির ‘স্মার্ট ফাঁদ’

চট্টগ্রামে ডেঙ্গুরোগী বৃদ্ধি ফার্মেসিতে মিলছে না ডিএনএস স্যালাইন

ফার্মেসিতে মিলছে না ডিএনএস স্যালাইন

চট্টগ্রামে পরিবহণ ভাড়া দ্বিগুণ চালসহ নিত্যপণ্যের খরচ বেড়েছে

চালসহ নিত্যপণ্যের খরচ বেড়েছে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম