Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

হাবিপ্রবিতে সংঘর্ষের ঘটনায় বহিষ্কার ৩১

Advertisement

Icon

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় ৩১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের আবাসন ও শৃঙ্খলা বোর্ডের ২৭তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা অফিস আদেশে বিষয়টি জানানো হয়। হাবিপ্রবির রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু হাসান বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে শহীদ নূর হোসেন হল ও শহীদ আবরার ফাহাদ হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন সহকারী প্রক্টরসহ অন্তত ৭ জন আহত হন। ঘটনার পর হামলাকারীদের বিচারের দাবিতে নূর হোসেন হলের শিক্ষার্থীরা প্রায় ৬ ঘণ্টা রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার রাতেই আবাসন ও শৃঙ্খলা বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।

বহিষ্কারের অফিস আদেশে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে শহীদ আবরার ফাহাদ হল থেকে শতাধিক শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে শহীদ নূর হোসেন হলে গিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা নামাজঘরসহ হলের বিভিন্ন আসবাবপত্র, সিসি ক্যামেরা ও অন্যান্য সম্পত্তি ভাঙচুর করে। পাশাপাশি সহকারী প্রক্টরসহ কয়েকজন শিক্ষার্থীর ওপর হামলা চালিয়ে আহত করা হয়। ভিডিও ফুটেজ ও অন্যান্য সাক্ষ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে ৩১ শিক্ষার্থীকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও জানায়, ছাত্র শৃঙ্খলা অধ্যাদেশের ১৪ ও ১৫ ধারা অনুযায়ী আইনশৃঙ্খলা ভঙ্গ, অনৈতিক কর্মকাণ্ড এবং সরকারি সম্পত্তির ক্ষতিসাধনের অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। বহিষ্কারের আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

পদ্মা নদী থেকে বিএনপি নেতাদের বালু উত্তোলন ক্ষমতার দম্ভে বেপরোয়া

ক্ষমতার দম্ভে বেপরোয়া

ডেঙ্গুবাহক এডিস শনাক্ত করবে ঢাবির ‘স্মার্ট ফাঁদ’

ডেঙ্গুবাহক এডিস শনাক্ত করবে ঢাবির ‘স্মার্ট ফাঁদ’

চট্টগ্রামে ডেঙ্গুরোগী বৃদ্ধি ফার্মেসিতে মিলছে না ডিএনএস স্যালাইন

ফার্মেসিতে মিলছে না ডিএনএস স্যালাইন

চট্টগ্রামে পরিবহণ ভাড়া দ্বিগুণ চালসহ নিত্যপণ্যের খরচ বেড়েছে

চালসহ নিত্যপণ্যের খরচ বেড়েছে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম