Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

মানিকগঞ্জে হত্যা মামলা

আসামিকে ছাড়াতে সদর থানা ঘেরাও করে বিক্ষোভ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ০২ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মানিকগঞ্জ সদর উপজেলায় একটি হত্যা মামলার আসামি সাবেক ইউপি সদস্য আব্দুল আলিমের মুক্তির দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। সোমবার মানিকগঞ্জ সদর থানা ফটকের সামনে অবস্থান নিয়ে শতাধিক নারী-পুরুষ এ বিক্ষোভ করেন।

বিক্ষোভকারীরা বলেন, আব্দুল আলিম একজন সাবেক জনপ্রতিনিধি এবং স্থানীয় ইউনিয়ন বিএনপির সহসভাপতি। রাজনৈতিক ও উদ্দেশ্যপ্রণোদিত কারণে তাকে মামলায় জড়ানোর চেষ্টা চলছে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তার নাম মামলা থেকে প্রত্যাহার এবং মুক্তির দাবি জানান তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে থানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিক্ষোভকারীদের প্রতিনিধিদের আলোচনা হলে তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করে স্থান ত্যাগ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে সদর উপজেলার পুটাইল ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের সজিব হোসেনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে শতাধিক সংঘবদ্ধ জনতা। এ ঘটনায় রোববার সন্ধ্যায় নিহতের ভাই নাঈমুর রহমান রাজিব অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন। পুলিশ রাতেই এই মামলায় জড়িত সন্দেহে আব্দুল আলিমকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম হোসেন বলেন, হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে সাবেক ইউপি সদস্য আব্দুল আলিমকে গ্রেফতার করা হয়েছে। তার মুক্তির দাবিতে গ্রামবাসী থানার সামনে এসে বিক্ষোভ করেছেন।

থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্তে যার বিরুদ্ধে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যাবে, তার বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

পদ্মা নদী থেকে বিএনপি নেতাদের বালু উত্তোলন ক্ষমতার দম্ভে বেপরোয়া

ক্ষমতার দম্ভে বেপরোয়া

ডেঙ্গুবাহক এডিস শনাক্ত করবে ঢাবির ‘স্মার্ট ফাঁদ’

ডেঙ্গুবাহক এডিস শনাক্ত করবে ঢাবির ‘স্মার্ট ফাঁদ’

চট্টগ্রামে ডেঙ্গুরোগী বৃদ্ধি ফার্মেসিতে মিলছে না ডিএনএস স্যালাইন

ফার্মেসিতে মিলছে না ডিএনএস স্যালাইন

চট্টগ্রামে পরিবহণ ভাড়া দ্বিগুণ চালসহ নিত্যপণ্যের খরচ বেড়েছে

চালসহ নিত্যপণ্যের খরচ বেড়েছে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম