আগুনে বোন-ভগ্নিপতি আশঙ্কাজনক
ভগ্নিপতির চিকিৎসায় গিয়ে দিল্লিতে লাশ কুমিল্লার নূরুল
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ভারতে নয়াদিল্লির মালবীয় নগরে একটি আবাসিক হোটেলে আগুনে কুমিল্লার চৌদ্দগ্রামের যুবক নূরুল আমিন নিহত হয়েছেন। বুধবার সকালে হাউজরানি এলাকার পাঁচতলা ‘বেড অ্যান্ড ব্রেকফাস্ট’ হোটেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত নূরুল আমিন সোহাগ উপজেলার চিওড়া ইউনিয়নের সাঙ্গীশ্বর গ্রামের আব্দুস সোবহানের ছেলে।
শুক্রবার সকালে সোহাগের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার স্বজন হুমায়ুন কবির পাটোয়ারী জানান, ছোট বোন ও ভগ্নিপতিকে নিয়ে চিকিৎসার উদ্দেশে নয়াদিল্লি গিয়েছিলেন সোহাগ। বুধবার মালবীয় নগরের আবাসিক হোটেলে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হলে তিনি গুরুতর দগ্ধ হন এবং পরে মারা যান। সোহাগের ছোট বোন ও ভগ্নিপতিও মারাত্মকভ অগ্নিদগ্ধ হয়েছেন। তারা বর্তমানে ম্যাক্স হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন জানান, নিহতের স্বজনদের সঙ্গে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। লাশ দেশে আনা এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। এছাড়া পরিবারের পাশে থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এদিকে সোহাগের মৃত্যুর খবরে নিজ গ্রাম সাঙ্গীশ্বরে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন, প্রতিবেশী ও শুভাকাক্সক্ষীরা তার অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। পরিবারের সদস্যরা দ্রুত লাশ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
