Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

বরিশালে দোকানে হামলা

দুই নারীকে রাস্তায় ফেলে পেটাল ছাত্রদল

Advertisement

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বরিশালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে ব্রজমোহন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিনসহ তার অনুসারীদের বিরুদ্ধে। হামলায় দুই নারী আহত হয়েছেন। এ সময় দোকান থেকে টাকা লুট করে তারা। এতে ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছে। তারা হামলাকারী ছাত্রদল নেতাকর্মীদের গ্রেফতারের দাবি জানায়। সোমবার রাতে নগরীর নতুন বাজার মরকখোলার পুল এলাকায় এ ঘটনা ঘটে।

আহত নারীর অভিযোগ, ‘দুপুরে কাউনিয়ার বাগানবাড়ি এলাকায় ছাত্রদলের নিজেদের মধ্যে একটা ঝামেলা হয়েছিল। যাদের সঙ্গে ঝামেলা হয়েছে তারা নাকি আমার হোটেলে খাওয়া-দাওয়া করে এবং দোকানের সামনে দাঁড়িয়ে থাকে। এসব অভিযোগ তুলে বিএম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ও তার অনুসারীরা হামলা চালায়। তারা ৩০-৩৫টি মোটরসাইকেলে ৭০-৮০ জন ছিল। তারা আমাকে এবং আমার বোনকে শাড়ি ধরে টেনে হিঁচড়ে রাস্তায় ফেলে মারধর করে। সবার সামনে শ্লীলতাহানি করা হয়েছে। চুল ধরে টানতে টানতে রাস্তায় ফেলে লাথি মেরেছে তারা। দোকানের খাবারও ফেলে দেয়।’

আহত অপরজনের দাবি, ‘আমাদের ক্যাশ থেকে ৬ হাজার টাকা ছিনতাই করেছে ছাত্রদল নেতাকর্মীরা। জানতে পেরেছি তাদের মধ্যে বিএম কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম রাতুল, ওয়ালিউল ইসলাম তামিম ও গ্লোবাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ ছাত্রদলের সভাপতি তাসনিমুল ফেরদৌস হাসান ছিল।’

অভিযোগের বিষয়ে বিএম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিন বলেন, ‘সোমবার ছাত্রদলকর্মী গণিত বিভাগের তৃতীয় বর্ষের আবদুল্লাহকে মরকখোলা পুলের নিচে বসে একদল সন্ত্রাসী বেধড়ক মারধর করে। ওই ছেলে এখন হাসপাতালে রয়েছে। সন্ধ্যার দিকে সে অভিযোগ দিতে থানায় যাচ্ছিল। পথে একা পেয়ে তাকে আবারও মারধর করা হয়। হামলাকারীদের মধ্যে বেশ কয়েকজন নিষিদ্ধ ছাত্রলীগের বলে জানতে পেরেছি। আমরা কারেও ওপর হামলা করিনি, মিথ্যা খবর রটানো হচ্ছে।’

বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক এনামুল হাসান তাসনিম বলেন, ছাত্রদল কখনও সন্ত্রাসী কর্মকাণ্ড সমর্থন করে না। ছাত্রদলের নাম ব্যবহার করে কেউ যদি নারীদের হামলা বা শ্লীলতাহানি করে, তাহলে সংগঠনের পক্ষ থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি আল মামুন উল ইসলাম বলেন, দুপক্ষের কাছ থেকে দুই ধরনের ঘটনা শুনেছি। উভয়পক্ষকে থাকার জন্য বলা হয়েছে। ঘটনা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হয়েছে।

অন্যদিকে ছাত্রদলকর্মী আব্দুল্লাহকে মারধরের ঘটনায় মঙ্গলবার দুপুরে বিএম কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

পদ্মা নদী থেকে বিএনপি নেতাদের বালু উত্তোলন ক্ষমতার দম্ভে বেপরোয়া

ক্ষমতার দম্ভে বেপরোয়া

ডেঙ্গুবাহক এডিস শনাক্ত করবে ঢাবির ‘স্মার্ট ফাঁদ’

ডেঙ্গুবাহক এডিস শনাক্ত করবে ঢাবির ‘স্মার্ট ফাঁদ’

চট্টগ্রামে ডেঙ্গুরোগী বৃদ্ধি ফার্মেসিতে মিলছে না ডিএনএস স্যালাইন

ফার্মেসিতে মিলছে না ডিএনএস স্যালাইন

চট্টগ্রামে পরিবহণ ভাড়া দ্বিগুণ চালসহ নিত্যপণ্যের খরচ বেড়েছে

চালসহ নিত্যপণ্যের খরচ বেড়েছে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম