Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

টিআইবির উদ্বেগ

সাংবাদিকদেরকে গুলি গণমাধ্যমের স্বাধীনতায় আঘাত

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

খুলনায় পেশাগত দায়িত্ব শেষে মঙ্গলবার রাতে একসঙ্গে বসে থাকা সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনাকে স্বাধীন সাংবাদিকতা ও উন্মুক্ত গণমাধ্যমের ওপর আঘাত হিসাবে উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, মামলা করতে দ্বিধা সাংবাদিকদের মধ্যে থাকা ভীতির সংস্কৃতি ও আস্থার সংকটের প্রতিফলন। এ ঘটনার দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িত সবাইকে চিহ্নিত করে জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে টিআইবি।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, হামলাটি কোনো নির্দিষ্ট সাংবাদিককে লক্ষ্য করে বা কোনো বিশেষ প্রতিবেদন প্রকাশের কারণে সংঘটিত হয়েছে কি-না, তা এখনো স্পষ্ট নয়। তবে সাংবাদিকদের ওপর এই সশস্ত্র হামলা সামগ্রিকভাবে গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের ওপর আঘাত-এ বিষয়ে সন্দেহের অবকাশ নেই। কোনো ধরনের প্রভাবের বশবর্তী না হয়ে বা কালক্ষেপণ না করে ঘটনার নিরপেক্ষ ও কার্যকর তদন্তের মাধ্যমে হামলাকারী, পরিকল্পনাকারী ও নির্দেশদাতাদের শনাক্ত করে জবাবদিহির আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, তাছাড়া, শুধু মামলা দায়ের করাই যথেষ্ট নয়। হামলার প্রকৃত উদ্দেশ্য কী, হামলাকারীরা কারা, কার নির্দেশে হামলাটি সংঘটিত হয়েছে এবং সাংবাদিকদের পেশাগত কাজের সঙ্গে এর কোনো যোগসূত্র রয়েছে কি-না-এসব প্রশ্নের বিশ্বাসযোগ্য উত্তর নিশ্চিত করতে হবে। অন্যথায়, অতীতের মতো বিভিন্ন সময়ের মতো এ ঘটনাও বিচারহীনতার তালিকায় যুক্ত হওয়ার ঝুঁকিতে থাকবে।

‘সাংবাদিকদের লক্ষ্য করে গুলিতে উদ্বিগ্ন নগরবাসী’: খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় নগরবাসী আতঙ্কিত হয়ে পড়েছেন। সাংবাদিকদের ওপর হামলা করে সন্ত্রাসীরা জানিয়ে দিতে চায়, তাদের বিরুদ্ধে কলম ধরা যাবে না। কিন্তু খুলনার সাহসী সাংবাদিকরা ঘটনার পর থেকেই রাজপথে কর্মসূচি পালন করছেন। সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে তারা ঐক্যবদ্ধ। আমরাও সাংবাদিকদের নিরাপত্তার ঘাটতি এবং গুলিবর্ষণের ঘটনায় দুশ্চিন্তাগ্রস্ত ও উদ্বিগ্ন। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের কর্মসূচির প্রতি আমি একাত্মতা প্রকাশ করছি। গুলির ঘটনায় বৃহস্পতিবার সকালে খুলনা প্রেস ক্লাবের উদ্যোগে ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন বলে জানিয়েছে যুগান্তরের খুলনা ব্যুরো। খুলনা প্রেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার। প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক বেল্লাল হোসেন সজলের পরিচালনায় বক্তব্য দেন ক্লাবের সহ-সভাপতি সোহরাব হোসেন, কোষাধ্যক্ষ বিমল সাহা, কার্যনির্বাহী সদস্য কেএম জিয়াউস সাদাত, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা প্রমুখ।

Advertisement

Advertisement

আরও পড়ুন

পদ্মা নদী থেকে বিএনপি নেতাদের বালু উত্তোলন ক্ষমতার দম্ভে বেপরোয়া

ক্ষমতার দম্ভে বেপরোয়া

ডেঙ্গুবাহক এডিস শনাক্ত করবে ঢাবির ‘স্মার্ট ফাঁদ’

ডেঙ্গুবাহক এডিস শনাক্ত করবে ঢাবির ‘স্মার্ট ফাঁদ’

চট্টগ্রামে ডেঙ্গুরোগী বৃদ্ধি ফার্মেসিতে মিলছে না ডিএনএস স্যালাইন

ফার্মেসিতে মিলছে না ডিএনএস স্যালাইন

চট্টগ্রামে পরিবহণ ভাড়া দ্বিগুণ চালসহ নিত্যপণ্যের খরচ বেড়েছে

চালসহ নিত্যপণ্যের খরচ বেড়েছে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম