Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

হোটেল মালিককে কোপাল যুবদল নেতার ক্যাডাররা

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রাজশাহীর একটি আবাসিক হোটেলের মালিককে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক নাজির হাসানের ক্যাডার বাহিনী এ ঘটনা ঘটিয়েছে বলে ভুক্তভোগী ব্যবসায়ী রাজু আহমেদের অভিযোগ। তিনি লক্ষ্মীপুর এলাকার একতারা আবাসিক হোটেলের মালিক। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার সন্ধ্যায় মহানগরীর লক্ষ্মীপুর এলাকায় তার আবাসিক হোটেলে হামলার ঘটনা ঘটে। এতে নেতৃত্ব দেন মো. হাবিব নামের এক ব্যক্তি। তিনিও প্রিয়াসি নামের একটি আবাসিক হোটেলের মালিক। যুবদল নেতা নাজির হাসানের অনুসারী তিনি।

ভুক্তভোগী রাজু আহমেদ জানান, যুবদল নেতা নাজিরের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ রয়েছে। এছাড়া বাজার কমিটি নিয়েও তার ওপর ক্ষুব্ধ নাজির। সোমবার বেলা ১১টায় নাজিরের নির্দেশেই তার ক্যাডার বাহিনীর সদস্যরা হোটেলে গিয়ে তাকে খুঁজছিলেন।

পরে সন্ধ্যায় হাবিব ছাড়াও যুবদল নেতা নাজিরের ক্যাডার জামাল, রানা, অয়ন, নয়ন, মিলন, রবিন, সজিব, পিয়াসসহ ১০-১২ জন হোটেলে গিয়ে তার ওপর হামলা করেন। তাকে ছুরিকাঘাত করে হামলাকারীরা চলে যান। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন থাকা রাজুর মাথা, পেটসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো জখম দেখা যায়। রাজু জানান, যুবদল নেতা নাজিরের কারণে তিনি এখনো নিরাপত্তাহীনতায় আছেন। এ বিষয়ে তিনি রাজশাহী মহানগর যুবদলের দৃষ্টি আকর্ষণ করেন।

জানতে চাইলে মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি বলেন, নাজিরের বিরুদ্ধে এমন অভিযোগ আমরাও শুনেছি। বিষয়টি তদন্ত করব। তারপর সাংগঠনিক ব্যবস্থা নেব।

তবে অভিযোগ অস্বীকার করেছেন মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক নাজির হাসান। তিনি বলেন, রাজু এ ঘটনার জন্য আমাকে দায়ী করে বক্তব্য দিচ্ছেন। এটা আমিও দেখলাম। রাজনৈতিক কারণে হয়তো কেউ তাকে দিয়ে বলাচ্ছে। কিন্তু ঘটনার সময় আমি ছিলাম না। কয়েকদিন ধরে আমি ঢাকায় ছিলাম। আজই রাজশাহী ফিরেছি। আমি সব পরে শুনেছি।

হামলাকারীরা তার ক্যাডার-এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, আমি রাজনীতি করি। কেউ ভাই বলে, কেউ চাচা ডাকে। কাছে আসে। এর মানে তারা আমার ক্যাডার না।

তিনি বলেন, রাজু আওয়ামী লীগের দোসর। তার বিরুদ্ধে ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার মামলাও আছে। সোমবারও রাজু নিজে আগে হামলা করেছিলেন বলে তিনি দাবি করেন। পরে তিনি এই প্রতিবেদকের হোয়াটসঅ্যাপে রাজুর বিরুদ্ধে থাকা মামলার কপি পাঠান।

ঘটনার বিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, রাজুর ওপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে মামলা রেকর্ড করা হবে। এছাড়া রাজুর বিরুদ্ধেও একটা লিখিত অভিযোগ এসেছে। সেটাও তদন্ত করে দেখা হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

পদ্মা নদী থেকে বিএনপি নেতাদের বালু উত্তোলন ক্ষমতার দম্ভে বেপরোয়া

ক্ষমতার দম্ভে বেপরোয়া

ডেঙ্গুবাহক এডিস শনাক্ত করবে ঢাবির ‘স্মার্ট ফাঁদ’

ডেঙ্গুবাহক এডিস শনাক্ত করবে ঢাবির ‘স্মার্ট ফাঁদ’

চট্টগ্রামে ডেঙ্গুরোগী বৃদ্ধি ফার্মেসিতে মিলছে না ডিএনএস স্যালাইন

ফার্মেসিতে মিলছে না ডিএনএস স্যালাইন

চট্টগ্রামে পরিবহণ ভাড়া দ্বিগুণ চালসহ নিত্যপণ্যের খরচ বেড়েছে

চালসহ নিত্যপণ্যের খরচ বেড়েছে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম