Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

দেশসেরা ১২ বিশ্ববিদ্যালয়ের পাঁচটিই বেসরকারি

র‌্যাংকিংয়ে দেশের ২৫ উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং ২০২৭-এ বাংলাদেশের ২৫টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে দেশের শীর্ষ ১২ বিশ্ববিদ্যালয়ের পাঁচটিই বেসরকারি। র‌্যাংকিংয়ে অংশ নিয়ে শর্ত পূরণ করতে না পারায় বাদ পড়া আরও ১০টি বিশ্ববিদ্যালয়ের নামও প্রকাশ করা হয়েছে। বুধবার টিএইচইর ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

শিক্ষার মান, গবেষণার পরিবেশ, গবেষণার মান ও সাইটেশন, শিক্ষার্থী-শিক্ষক অনুপাত, আন্তর্জাতিক শিক্ষার্থীসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে বিশ্বের ১১৮টি দেশের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করে এ র‌্যাংকিং প্রকাশ করা হয়েছে। র‌্যাংকিংয়ের ৮০১-১০০০ অবস্থানের মধ্যে অ্যালফাবেটিক ক্রমে যৌথভাবে বাংলাদেশের শীর্ষে রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। এর পরের ১০০১-১২০০ অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ব্র্যাক ইউনিভার্সিটি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।

১২০১-১৪০০ অবস্থানের মধ্যে রয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ), মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)।

১৪০১-১৬০০ অবস্থানে রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি), আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি), খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি), নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। এছাড়া ১৮০১-২০০০ অবস্থানে রয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি (ইডব্লিউইউ) ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)।

র‌্যাংকিংয়ে অংশ নিয়েও তালিকার বাইরে : এবারের র‌্যাংকিংয়ে অংশ নিলেও মূল র‌্যাংকিংয়ে স্থান পাওয়ার প্রয়োজনীয় শর্ত পূরণ করতে না পারায় বাংলাদেশের আরও ১০টি বিশ্ববিদ্যালয় তালিকায় স্থান পায়নি। এগুলো হলো-এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ), চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু), ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ (জিইউবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি), ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), উত্তরা ইউনিভার্সিটি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ডব্লিউইউবি)। টিএইচইর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর পারফরম্যান্স মূল্যায়নে শিক্ষাদান, গবেষণা পরিবেশ, গবেষণার মান, শিল্পের সঙ্গে সংযোগ এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিসহ একাধিক সূচক বিবেচনা করা হয়। এসব সূচকের সম্মিলিত মূল্যায়নের ভিত্তিতেই বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নির্ধারণ করা হয়।

এবারের তালিকায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর উপস্থিতি বাড়লেও দেশের উচ্চশিক্ষার মান, গবেষণা সক্ষমতা, আন্তর্জাতিকীকরণ ও শিল্পের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কার্যকর সংযোগ আরও জোরদার করার সুযোগ রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দর নিয়ে আজ জরুরি বৈঠক নেটওয়ার্ক ব্ল্যাকআউট থার্ড টার্মিনালে

নেটওয়ার্ক ব্ল্যাকআউট থার্ড টার্মিনালে

পশ্চিম রেলের সদর দপ্তর বকেয়া নিয়ে ঠিকাদারদের মধ্যে বচসা, হাতাহাতি

বকেয়া নিয়ে ঠিকাদারদের মধ্যে বচসা, হাতাহাতি

দেশসেরা ১২ বিশ্ববিদ্যালয়ের পাঁচটিই বেসরকারি

দেশসেরা ১২ বিশ্ববিদ্যালয়ের পাঁচটিই বেসরকারি

ড. মোশাররফের ৮১তম জন্মদিন আজ

ড. মোশাররফের ৮১তম জন্মদিন আজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম