Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

আক্কেলপুরে বিএনপি নেতা ও স্ত্রীকে ছুরিকাঘাত

Advertisement

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

জয়পুরহাটের আক্কেলপুরে বিএনপি নেতা আলমগীর হোসেন আলম ও তার স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে উপজেলা জিয়া পরিষদের নেতা আতিয়ার রহমানের বিরুদ্ধে। শুক্রবার রাত ৮টার পর রুকিন্দীপুর ইউনিয়নের চক রোয়াইড় গ্রামের মোড় আজাদুলের দোকানের সামনে এ ঘটনা ঘটে। আলমগীর রুকিন্দীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তবে অভিযুক্ত আতিয়ারও চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায়, ভুক্তভোগী আলমগীর ও অভিযুক্ত আতিয়ার পাশাপাশি দুটি ওয়ার্ডে চিকিৎসাধীন। আলমগীরের মাথায় এবং আতিয়ারের বাম হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয়রা জানান, রোয়াইড় গ্রামে ব্যক্তি মালিকানাধীন ফসলি জমি খুঁড়ে প্রায় একমাস ধরে বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছিল। বালুবাহী ট্রাক্টর চলাচলে গ্রামের রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। সোমবার রাতে পুলিশ একটি ট্রাক্টর আটক করলেও পরে আবারও ট্রাক্টর চলাচল শুরু হয়। এ নিয়ে আলমগীরসহ স্থানীয়দের সঙ্গে আতিয়ার রহমানের বিরোধ চলছিল।

আলমগীরের অভিযোগ, বালু উত্তোলনের প্রতিবাদ করায় আতিয়ার তাকে ছুরিকাঘাত করে। তাকে রক্ষা করতে গেলে তার স্ত্রী মাহবুবা খাতুনকেও ছুরিকাঘাত করা হয়। তিনি আরও অভিযোগ করেন, গরু কেনাবেচার ব্যবসা করায় আতিয়ার তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। তবে অভিযোগ অস্বীকার করে আতিয়ার বলেন, তিনি বালু উত্তোলনের সঙ্গে জড়িত নন। আলমগীর মাদকের ব্যবসার সঙ্গে জড়িত-এমন অভিযোগ করে তিনি বলেন, এ বিষয়ে প্রতিবাদ করায় আলমগীর তার ওপর হামলা করে। লাখ টাকা চাঁদা দাবির অভিযোগও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।

রুকিন্দীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর ইসলাম ছোয়াত বলেন, বালু উত্তোলনকে কেন্দ্র করে দুপক্ষের বিরোধ চলছিল। শনিবার বিকালে উভয়পক্ষকে নিয়ে বৈঠকের কথা ছিল।

আক্কেলপুর থানার ওসি মেহেদী হাসান মাসুদ জানান, ছুরিকাহতের ঘটনাটি শুনেছেন। তবে এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

পদ্মা নদী থেকে বিএনপি নেতাদের বালু উত্তোলন ক্ষমতার দম্ভে বেপরোয়া

ক্ষমতার দম্ভে বেপরোয়া

ডেঙ্গুবাহক এডিস শনাক্ত করবে ঢাবির ‘স্মার্ট ফাঁদ’

ডেঙ্গুবাহক এডিস শনাক্ত করবে ঢাবির ‘স্মার্ট ফাঁদ’

চট্টগ্রামে ডেঙ্গুরোগী বৃদ্ধি ফার্মেসিতে মিলছে না ডিএনএস স্যালাইন

ফার্মেসিতে মিলছে না ডিএনএস স্যালাইন

চট্টগ্রামে পরিবহণ ভাড়া দ্বিগুণ চালসহ নিত্যপণ্যের খরচ বেড়েছে

চালসহ নিত্যপণ্যের খরচ বেড়েছে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম