Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

খুলনায় চরমপন্থি নেতাকে গুলি করে হত্যা

Advertisement

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

খুলনার দিঘলিয়ায় নিষিদ্ধ চরমপন্থি দল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ওই নেতার মো. নাসিম। একটি চায়ের দোকান থেকে বাড়ি ফেরার পথে দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। রোববার দুপুর ১২টার দিকে উপজেলার ফরমাইজখানা এলাকায় ফায়ার সার্ভিসের সামনে এ ঘটনা ঘটে। নাসিম ফরমাইজখানা এলাকার আব্দুর গফুরের ছেলে। তার বিরুদ্ধে চারটি হত্যা মামলাসহ বিশেষ ক্ষমতা আইনে তিনটি মামলা রয়েছে।

দিঘলিয়া থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা, তিনটি তাজা গুলি, একটি পিস্তলের ম্যাগজিন ও একটি চশমা উদ্ধার করা হয়েছে। হত্যার সঙ্গে কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি।

জানা যায়, দোকানে চা পান করে বাড়ির দিকে রওয়ানা হলে দুই ব্যক্তি তার পথরোধ করে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জামাইয়ের গুলিতে সাবেক শ্বশুর আহত : খুলনায় পারিবারিক কলহের জেরে জামাই আবিরের গুলিতে সাবেক শ্বশুর ইকবাল শেখ আহত হয়েছেন। রোববার সকালে নগরীর লবণচরা থানাধীন ইসলামপাড়া প্রথম গলিতে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ইকবাল ৩১নং ওয়ার্ড বিএনপির সহপ্রচার সম্পাদক।

লবণচরা থানার ওসি সৈয়দ মোশারেফ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

জানা যায়, ইকবালের মেয়ে সুমাইয়ার সঙ্গে আবিরের প্রায় চার মাস আগে বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকেই তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এর জেরে ইকবালকে গুলি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

পদ্মা নদী থেকে বিএনপি নেতাদের বালু উত্তোলন ক্ষমতার দম্ভে বেপরোয়া

ক্ষমতার দম্ভে বেপরোয়া

ডেঙ্গুবাহক এডিস শনাক্ত করবে ঢাবির ‘স্মার্ট ফাঁদ’

ডেঙ্গুবাহক এডিস শনাক্ত করবে ঢাবির ‘স্মার্ট ফাঁদ’

চট্টগ্রামে ডেঙ্গুরোগী বৃদ্ধি ফার্মেসিতে মিলছে না ডিএনএস স্যালাইন

ফার্মেসিতে মিলছে না ডিএনএস স্যালাইন

চট্টগ্রামে পরিবহণ ভাড়া দ্বিগুণ চালসহ নিত্যপণ্যের খরচ বেড়েছে

চালসহ নিত্যপণ্যের খরচ বেড়েছে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম