Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

২৪ ঘণ্টায় ৪ প্রাণহানি

দেশে ডেঙ্গুতে মৃত্যু তিনশ ছুঁইছুঁই

হাসপাতালে ভর্তি এক হাজার ৬৩১

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দেশে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এডিস মশাবাহিত রোগটিতে মৃত্যু তিনশ (২৯৯) ছুঁইছুঁই করছে। এ ছাড়া বিগত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুজ্বর নিয়ে আরও এক হাজার ৬৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সরকারি হিসাবে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৯৭ হাজার ৮২ জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তির তথ্য পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।

শনিবার সরেজমিন রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা নিতে আসা ডেঙ্গু রোগীর ভিড় দেখা গেছে। রোগীর চাপে শয্যা সংকুলান না হওয়ায় অনেক রোগীকে হাপসাতালের মেডিসিন ওয়ার্ডের মেঝে ও করিডরে শয্যা পেতে চিকিৎসা নিতে দেখা গেছে। হাসপাতাল সংশ্লিষ্টরা যুগান্তরকে জানিয়েছেন, শনিবার দুপুর পর্যন্ত ১৭৬ জন ডেঙ্গুরোগী ভর্তি ছিল। বরাদ্দকৃত শয্যার তুলনায় চারগুণ বেশি রোগী ভর্তি রয়েছে।

চিকিৎসকরা বলছেন, এ বছর ডেঙ্গুর শক সিনড্রোম জটিলতার রোগীরা হাসপাতালে বেশি ভর্তি হচ্ছেন। আক্রান্তদের বেশির ভাগের দ্রুত রক্তচাপ কমে যাচ্ছে। এছাড়া শরীরে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে রক্ত চলাচল কমে যাওয়া, বিভিন্ন অঙ্গের কোষে অক্সিজেন সরবরাহ বন্ধ হওয়ার মতো জটিলতাও তৈরি হচ্ছে। এগুলো মৃত্যুঝুঁকি বাড়িয়ে দেয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ২১৯, চট্টগ্রাম বিভাগে ২৩৪, ঢাকা বিভাগে সিটি করপোরেশনের বাইরে ২০৫, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৯২, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪০৬, খুলনা বিভাগে ১৮৪, ময়মনসিংহ বিভাগে ৬১, রাজশাহী বিভাগে ১৪১, রংপুর বিভাগে ৭৫ জন এবং সিলেট বিভাগে ২৪ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় এক হাজার ৬২৭ জনসহ এখন পর্যন্ত ৯১ হাজার সাতজন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

ডেঙ্গু নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ জরুরি : শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন আন্দোলন (পরিজা), জন-উদ্যোগ, পরিবেশ আন্দোলন মঞ্চ, পরিবেশ বার্তা এবং মুক্ত বায়ু সেবন সংস্থার যৌথ উদ্যোগে ডেঙ্গু সচেতনতা নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ডেঙ্গু মোকাবিলায় শুধু মশা নিধন যথেষ্ট নয়। পরিচ্ছন্ন পরিবেশ, নিয়মিত মশার প্রজননস্থল ধ্বংস, কার্যকর নজরদারি, দ্রুত চিকিৎসা এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ-একসঙ্গে নিশ্চিত করলেই ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব।

বরিশালে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে : বরিশাল ব্যুরো জানায়, বরিশাল বিভাগে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ২১৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২১৫ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৬৫ জন ডেঙ্গুরোগী। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালকের কার্যালয়ের দৈনিক ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ অক্টোবর পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৫ জনের মৃত্যু হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

২৪ ঘণ্টায় ৪ প্রাণহানি দেশে ডেঙ্গুতে মৃত্যু তিনশ ছুঁইছুঁই

দেশে ডেঙ্গুতে মৃত্যু তিনশ ছুঁইছুঁই

মুক্তায় নজরুলের রুপালি বিপ্লব

মুক্তায় নজরুলের রুপালি বিপ্লব

সচিবালয়ে সক্রিয় সিন্ডিকেট কোম্পানিকে ডিও লেটার প্রতিমন্ত্রী জানেন না

কোম্পানিকে ডিও লেটার প্রতিমন্ত্রী জানেন না

কুমিল্লার পদুয়ার বাজার আলোর পেছনে ভয়ংকর অপরাধীচক্র

আলোর পেছনে ভয়ংকর অপরাধীচক্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম