Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

পরাজিত শক্তি স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা দেশের স্থিতিশীলতা এবং সামাজিক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা ও ষড়যন্ত্র প্রতিহত করতে বিএনপির নেতাকর্মীরা ‘ঘুমহীন প্রহরী’র মতো সজাগ ও প্রস্তুত রয়েছেন।

সোমবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত আ স ম হান্নান শাহের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপন্ন করতে অতীতের মতো এখনো নানা ষড়যন্ত্র সক্রিয় রয়েছে। দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা চলছে। সোমবারও নাশকতার পরিকল্পনার অভিযোগে অবসরপ্রাপ্ত দুই সামরিক কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে।

আসন্ন দুর্গাপূজা প্রসঙ্গে তিনি বলেন, পূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের দোসররা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করতে পারে। এ ধরনের অপতৎপরতা ঠেকাতে বিএনপির নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে প্রতিটি পূজামণ্ডপে নজরদারি রাখবেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করবেন।

বিগত সরকারের সমালোচনা করে রিজভী বলেন, ফ্যাসিবাদী শাসনামলে দেশজুড়ে লুটপাট, চাঁদাবাজি এবং মানুষের জায়গা-জমি ও সম্পদ দখলের যে অরাজকতা তৈরি হয়েছিল, বিএনপি সেই রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপির রাজনীতি শান্তি, স্থিতিশীলতা ও আইনের শাসন প্রতিষ্ঠার রাজনীতি।

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, তৃণমূলের প্রতিটি নেতাকর্মী সরকারের অংশ। তাই তাদের আচরণে যেন ফ্যাসিবাদের কোনো ছাপ না থাকে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। দীর্ঘ ১৭ বছরের সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে অর্জিত রাজনৈতিক পরিস্থিতিতে পদ-পদবির লোভ পরিহার করতে হবে। রাতারাতি বিত্তশালী হওয়া কিংবা ঠিকাদারি ব্যবসার লোভে দলের দীর্ঘদিনের ত্যাগ ও আদর্শ বিসর্জন দেওয়া যাবে না।

দেশের বিদ্যুৎ ও জ্বালানি সংকটের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও বৈশ্বিক পরিস্থিতির কারণে ডিজেল আমদানিতে সংকট তৈরি হয়েছিল। তবে সরকার নিষ্ঠার সঙ্গে দিনরাত পরিশ্রম করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। দেশের সামগ্রিক অর্থনীতি সচল রাখতেও সরকার কাজ করছে। গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলনের সভাপতিত্বে সভায় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইয়েদুল আলম বাবুল, গাজীপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান এবং জেলা বিএনপির বর্তমান কমিটির সদস্য সচিব চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী প্রমুখ বক্তব্য দেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

জলবায়ু সংকটে বড় বিপদে বাংলাদেশ অর্থনীতির বিরাট ক্ষতি বিনিয়োগে অনিশ্চয়তা

অর্থনীতির বিরাট ক্ষতি বিনিয়োগে অনিশ্চয়তা

পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, লাশ চার টুকরো

পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, লাশ চার টুকরো

কিশোর গ্যাংবিরোধী অভিযান কুমিল্লায় আটক ৩৫৩ জন বগুড়ায় গ্রেফতার ২

কুমিল্লায় আটক ৩৫৩ জন বগুড়ায় গ্রেফতার ২

পরাজিত শক্তি স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী

পরাজিত শক্তি স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম