Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

কিশোর গ্যাংবিরোধী অভিযান

কুমিল্লায় আটক ৩৫৩ জন বগুড়ায় গ্রেফতার ২

Advertisement

Icon

কুমিল্লা ও বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত কুমিল্লা মহানগরীসহ জেলার ১৮টি থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা এ অভিযান চালান। এদিকে বগুড়ায় হাতে বার্মিজ চাকু নিয়ে টিকটক ভিডিও এবং পিস্তলের ছবি ফেসবুকে পোস্ট করে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেফতার করেছে ডিবি। জানা গেছে, কুমিল্লায় স্কুলছাত্র অপ্রিতম হত্যাকাণ্ডের পর সাত দফায় পরিচালিত অভিযানে এ নিয়ে কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মোট ২ হাজার ৬৪০ জনকে আটক করা হয়েছে। সোমবার জেলা পুলিশ সর্বশেষ অভিযানে ৩৫৩ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে। পুলিশ জানায়, কিশোর গ্যাংয়ের তৎপরতা রয়েছে এমন বিভিন্নস্থানে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এসব অভিযানে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও ডিবির সদস্যরা অংশ নিচ্ছেন। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, আটকদের অপরাধে সম্পৃক্ততার বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বগুড়ায় গ্রেফতার দুজন হলো এরিন আহম্মেদ সুইট ও তার সহযোগী মিরাজুল ইসলাম। তারা শাজাহানপুর উপজেলার ফুলকোর্ট মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। সোমবার বগুড়া ডিবির ইনচার্জ ইকবাল বাহার এ তথ্য নিশ্চিত করেন। এর আগে রোববার রাতে শাজাহানপুরের ফুলকোর্ট গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় সুইটের হেফাজত থেকে বার্মিজ চাকু ও মোটরসাইকেল জব্দ করা হয়।

ডিবি পুলিশ জানায়, কয়েকদিন আগে গ্রামের একটি সড়কের সেতুর রেলিংয়ে বসে হাতে বার্মিজ চাকু নিয়ে টিকটক ভিডিও তৈরি করে সুইট। পরে সেটি নিজের ফেসবুক আইডিতে আপলোড করে। এছাড়া পিস্তলের ছবি ব্যবহার করে ভিডিও পোস্ট করে সে। এসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

এ ঘটনায় ডিবির উপপরিদর্শক (এসআই) ফজলুল হক বাদী হয়ে শাজাহানপুর থানায় অস্ত্র আইনে মামলা করেন। ঘটনার পর থেকে আত্মগোপনে ছিল সুইট।

Advertisement

Advertisement

আরও পড়ুন

জলবায়ু সংকটে বড় বিপদে বাংলাদেশ অর্থনীতির বিরাট ক্ষতি বিনিয়োগে অনিশ্চয়তা

অর্থনীতির বিরাট ক্ষতি বিনিয়োগে অনিশ্চয়তা

পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, লাশ চার টুকরো

পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, লাশ চার টুকরো

কিশোর গ্যাংবিরোধী অভিযান কুমিল্লায় আটক ৩৫৩ জন বগুড়ায় গ্রেফতার ২

কুমিল্লায় আটক ৩৫৩ জন বগুড়ায় গ্রেফতার ২

পরাজিত শক্তি স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী

পরাজিত শক্তি স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম