Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

টুপটুপ রিসোর্টে আগুন

পরিবার হারিয়ে নিঃস্ব উজিরপুরের নূরে আলম

Advertisement

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কক্সবাজারে বেড়াতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রী, পাঁচ বছরের সন্তান, শ্যালক ও তিন শ্যালিকাকে হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন বরিশালের উজিরপুরের নূরে আলম। উখিয়ার ইনানীর পাটুয়ারটেকের টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০ জনের ছয়জনই ছিল তার পরিবারের।

নূরে আলমের বাবার বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার বড়কোঠা ইউনিয়নের গাজিরপাড় গ্রামে। কর্মসূত্রে প্রায় আট বছর ধরে তিনি চুয়াডাঙ্গায় বসবাস করছেন। পেশাগত কারণে স্ত্রী ও সন্তানকে নিয়ে তিনি চুয়াডাঙ্গা শহরের দক্ষিণ হাসপাতালপাড়ায় ভাড়া থাকতেন। নূরে আলমের স্ত্রী বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। এরপরও পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে তারা কক্সবাজার বেড়াতে যান। নূরে আলমও তাদের সঙ্গে কক্সবাজারে গিয়েছিলেন। তবে অফিসের কাজে শুক্রবার চুয়াডাঙ্গায় ফিরে আসেন। পরদিন সকালে গণমাধ্যমে রিসোর্টে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। পরে জানতে পারেন, স্ত্রী-সন্তানসহ পরিবারের ছয়জনই আগুনে পুড়ে মারা গেছেন। নূরে আলম বলেন, ‘এ ঘটনায় আমি নিঃস্ব হয়ে গেছি।’ নিহতদের স্বজন আমিনুল ইসলাম বলেন, ‘আমার ভাগিনা-ভাগিনীসহ ছয়জন মারা গেছে। আমার তিন বোন। আমি একমাত্র ভাই। আমার তিন বোনের পাঁচ ছেলেমেয়ে মারা গেছে। বড় ভাগিনীরও বাচ্চা মারা গেছে। ওরা নয়জন বেড়াতে এসেছিল। তিনজন বেঁচে আছে।’ তিনি বলেন, বৃহস্পতিবার পরিবারের সদস্যরা কক্সবাজারে বেড়াতে যান। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তাদের ঢাকায় ফেরার কথা ছিল। আগুন লাগার সময় তাদের দুজন রিসোর্টের বাইরে ছিলেন। পরে তারাই অগ্নিকাণ্ডের খবর দেন। স্বজনরা জানান, আনন্দের ভ্রমণ শেষ করে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন পরিবারের সদস্যরা। এর মধ্যেই আগুনের ঘটনায় একসঙ্গে ছয়জনকে হারিয়ে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

প্রসঙ্গত, কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেকের টুপটুপ রিসোর্টটি ছিল কাঠের তৈরি। ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, রিসোর্টে অগ্নিনিরাপত্তার প্রয়োজনীয় সরঞ্জাম ছিল না। এমনকি রিসোর্টের ফায়ার লাইসেন্সও ছিল না।

Advertisement

Advertisement

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর অনুমোদন চেয়েছে মন্ত্রণালয় এলজিইডির ৬ শতাধিক প্রকৌশলী ক্যাডার হচ্ছে

এলজিইডির ৬ শতাধিক প্রকৌশলী ক্যাডার হচ্ছে

ব্ল্যাক রাইসে স্বপ্ন কৃষকের

ব্ল্যাক রাইসে স্বপ্ন কৃষকের

ইনানী ট্র্যাজেডি আরেক লাশের সন্ধানে ধ্বংসস্তূপে ফের তল্লাশি

আরেক লাশের সন্ধানে ধ্বংসস্তূপে ফের তল্লাশি

ব্রহ্মপুত্রে তীব্র ভাঙন রৌমারীতে এক সপ্তাহে নদীগর্ভে ১৭ ভিটে

রৌমারীতে এক সপ্তাহে নদীগর্ভে ১৭ ভিটে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম