Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

একযোগে দেশের ৮৫ সাবরেজিস্ট্রারকে বদলি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দেশের ৮৫ জন সাবরেজিস্ট্রারকে একযোগে বদলি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। সোমবার আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৬ থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। আদেশে সই করেছেন উপসচিব (রেজিস্ট্রেশন) মো. মাসুদ আলী।

আদেশে বলা হয়েছে, প্রশাসনিক চেইন সমন্বয়ের স্বার্থে নিবন্ধন অধিদপ্তরের ২৬ অক্টোবরের স্মারকের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সাবরেজিস্ট্রারদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে মহাপরিদর্শক, নিবন্ধন কর্তৃক মনোনীত কর্মকর্তার কাছে বর্তমান পদের দায়িত্বভার হস্তান্তর করতে হবে। পাশাপাশি, বদলি হওয়া কর্মকর্তাদের অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের বিষয়ে বিজ্ঞপ্তি জারির জন্য মহাপরিদর্শক, নিবন্ধনকে অনুরোধ জানানো হয়েছে। আদেশে বলা হয়েছে, জনস্বার্থে এ নির্দেশ জারি করা হয়েছে।

যাকে যেখানে বদলি করা হলো : মো. নোয়াজ মিয়াকে ঢাকা সদর থেকে নরসিংদী সদর, মো. আবরার ইবনে রহমান ঢাকা সূত্রাপুর থেকে মাদারীপুর শিবচর, মুহাম্মদ সাদ্দাম হোসেন খাঁন ঢাকা মিরপুর থেকে মানিকগঞ্জ ঘিওর, মাহবুবুর রহমান ঢাকা সদর রেকর্ডরুম থেকে চট্টগ্রাম পটিয়া, আব্দুল্লাহ আল মামুন ঢাকা গুলশান থেকে ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ, কামরুজ্জামান কবির ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ থেকে রাজশাহী ভবানীগঞ্জ, আব্দুল কাদির ঢাকা মোহাম্মদপুর থেকে সিলেট সদর, মুহাম্মদ জাহাঙ্গীর আলম ঢাকা ডেমরা থেকে ময়মনসিংহ ফুলবাড়িয়া, রাফায়েল ফাতেমী ময়মনসিংহ ফুলবাড়িয়া থেকে পাবনা সুজানগর, মো. নাজমুল হাসান ঢাকা নবাবগঞ্জ থেকে মানিকগঞ্জ সিংগাইর, আকলিমা ইয়াসমিন ঢাকা দোহার থেকে টাঙ্গাইল গোপালপুর, মোহাম্মদ মিরাজ উদ্দিন ঢাকা কেরানীগঞ্জ থেকে কক্সবাজার উখিয়া, মোহাম্মদ জাহাঙ্গীর আলম ঢাকা বাড্ডা থেকে চট্টগ্রাম ফটিকছড়ি, মো. মোহায়মেনুর রহমান ঢাকা তেজগাঁও থেকে মেহেরপুর সদর, মো. খায়রুল বাশার ঢাকা আশুলিয়া থেকে নরসিংদী রায়পুরা, শামস জামান রাফী নরসিংদী রায়পুরা থেকে সিরাজগঞ্জ গান্দাইল, মোহাম্মদ ইমরুল খোরশেদ ঢাকা কেরানীগঞ্জ দক্ষিণ থেকে চাঁদপুর মোহনপুর, মো. আরিফুর রহমান ঢাকা ধানমন্ডি থেকে নারায়ণগঞ্জ ফতুল্লা, এস. এম আদনান নোমান নারায়ণগঞ্জ ফতুল্লা থেকে গাজীপুর কালীগঞ্জ, মো. হাফিজুর রহমান গাজীপুর কালীগঞ্জ থেকে শেরপুর নকলা, মো. আখলাকুর রহমান ঢাকা শ্যামপুর থেকে সুনামগঞ্জ জগন্নাথপুর, মো. জাহিদুল হক ঢাকা পল্লবী থেকে মৌলভীবাজার রাজনগর, মো. সাজ্জাদ হোসেন নারায়ণগঞ্জ আড়াইহাজার থেকে গাজীপুর শ্রীপুর, মো. সোহেল রানা গাজীপুর শ্রীপুর থেকে নওগাঁ রাণীনগর, মো. সাজ্জাদুল কবির কুমিল্লা লাকসাম থেকে মুন্সীগঞ্জ সদর, মো. মাহাবুব হোসেন নরসিংদী শিবপুর থেকে মুন্সীগঞ্জ গজারিয়া, অভিজিত কর কক্সবাজার টেকনাফ থেকে ময়মনসিংহ কান্দিপাড়া, স্বপ্না বিশ্বাস ময়মনসিংহ কান্দিপাড়া থেকে ময়মনসিংহ নান্দাইল, মেসবাহ উদ্দীন আহমদ চট্টগ্রাম পটিয়া থেকে চট্টগ্রাম হাটহাজারী, নারায়ণ মন্ডল কুড়িগ্রাম রৌমারী থেকে ফরিদপুর সদর, সোনালী খানম ঝিনাইদহ শৈলকুপা থেকে মানিকগঞ্জ হরিরামপুর, শারমিন সুলতানা মানিকগঞ্জ হরিরামপুর থেকে চট্টগ্রাম গাছবাড়িয়া, আইরিন রহমান সনি কুমিল্লা মনোহরগঞ্জ থেকে ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প, ফারহানা আজিজ সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে নারায়ণগঞ্জ বন্দর, মো. সিফাতুল্লাহ সিরাজগঞ্জ তাড়াশ থেকে নরসিংদী শিবপুর, মো. রফিকুল ইসলাম নওগাঁ মহাদেবপুর থেকে ময়মনসিংহ সদর, মো. জাহিদ হাসান ময়মনসিংহ সদর থেকে নেত্রকোনা বারহাট্টা, মো. মাসুদ রানা সিরাজগঞ্জ বেলকুচি থেকে রাজশাহী পুঠিয়া, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান রাজশাহী পুঠিয়া থেকে জামালপুর মেলান্দহ, আজমেরী নির্ঝর ময়মনসিংহ ধোবাউড়া থেকে ময়মনসিংহ গৌরীপুর, মো. রফিকুল ইসলাম ময়মনসিংহ গৌরীপুর থেকে ময়মনসিংহ ধোবাউড়া, মো. সাখাওয়াত হোসেন টাঙ্গাইল দেলদুয়ার থেকে টাঙ্গাইল নাগরপুর, মো. তফাজ্জল হোসেন সুনামগঞ্জ দোয়ারাবাজার থেকে নরসিংদী পলাশ, মো. মিজানুর রহমান নরসিংদী পলাশ থেকে কিশোরগঞ্জ ইটনা, মো. জয়নাল আবেদীন সিলেট বিয়ানীবাজার থেকে ফেনী ছাগলনাইয়া, নুরজাহান রহমান ফেনী ছাগলনাইয়া থেকে ব্রাহ্মণবাড়িয়া কসবা, নুরুল আবছার সংযুক্ত কর্মকর্তা, নিবন্ধন অধিদপ্তর থেকে বরিশাল চাখার, আসমা আক্তার সংযুক্ত কর্মকর্তা, নিবন্ধন অধিদপ্তর থেকে গোপালগঞ্জ কাশিয়ানী, মো. মোবারক হোসেন পিরোজপুর ইন্দুরকানী থেকে ভোলা তজুমদ্দিন, মো. ইকবাল হোসেন যশোর নোয়াপাড়া থেকে ঝিনাইদহ শৈলকুপা, মাহফুজুর রানা কুষ্টিয়া মিরপুর থেকে শরীয়তপুর ডামুড্যা, মো. মনিরুজ্জামান মেহেরপুর সদর থেকে কুষ্টিয়া সদর, কাউসার খান ভোলা চরফ্যাশন থেকে কিশোরগঞ্জ ভৈরব, মো. সিরাজুল ইসলাম কিশোরগঞ্জ ভৈরব থেকে শরীয়তপুর সদর, খালেদা সুলতানা রাজশাহী চারঘাট থেকে বগুড়া শেরপুর, মেহেদী হাসান কুমিল্লা মুরাদনগর থেকে কুমিল্লা মনোহরগঞ্জ, গোলাম মোর্তজা নারায়ণগঞ্জ রূপগঞ্জ থেকে ঢাকা কালামপুর, অমায়িক বাবু সাতক্ষীরা সদর থেকে ঢাকা সদর রেকর্ডরুম, অজয় কুমার সাহা চুয়াডাঙ্গা সদর থেকে ঢাকা গুলশান, অমিত মঙ্গল চাকমা চট্টগ্রাম ফটিকছড়ি থেকে ঢাকা নবাবগঞ্জ, রাসেল মল্লিক কুষ্টিয়া সদর থেকে ঢাকা কেরানীগঞ্জ, গোবিন্দ সাহা নরসিংদী মনোহরদী থেকে ঢাকা সদর, এস. এম আবু মুছা ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থেকে ঢাকা শ্যামপুর, মোহাম্মদ হানিফ কুমিল্লা দাউদকান্দি থেকে ঢাকা মোহাম্মদপুর, মনীষা রায় ঠাকুরগাঁও পীরগঞ্জ থেকে ঢাকা তেজগাঁও, সিং মং থোয়াই চট্টগ্রাম গাছবাড়িয়া থেকে ঢাকা আশুলিয়া, রাজীব মজুমদার টাঙ্গাইল গোপালপুর থেকে ঢাকা কেরানীগঞ্জ দক্ষিণ, সর্মিলা আহমেদ শম্পা মানিকগঞ্জ ঘিওর থেকে ঢাকা পল্লবী, আলী আজগর মুন্সীগঞ্জ সদর থেকে ঢাকা বাড্ডা, নাজনীন জাহান সাতক্ষীরা শ্যামনগর থেকে ঢাকা সূত্রাপুর, ফরিদা আক্তার চাঁদপুর চিতোষী থেকে ঢাকা ডেমরা, টিনু চাকমা চট্টগ্রাম সাতকানিয়া থেকে ঢাকা ধানমন্ডি, জাহিদুর রহমান কক্সবাজার সদর থেকে ঢাকা দোহার, উম্মে সালমা টাঙ্গাইল নাগরপুর থেকে ঢাকা উত্তরা, রিপন চন্দ্র মন্ডল রংপুর গঙ্গাচড়া থেকে লালমনিরহাট সদর, মো. শাহিন আলম যশোর ঝিকরগাছা থেকে গাজীপুর টঙ্গী, মো. মোরশেদ আলম কক্সবাজার উখিয়া থেকে সিলেট জৈন্তাপুর, খন্দকার আহসানুল হক মাদারীপুর শিবচর থেকে লালমনিরহাট তুষভান্ডার, মিনহাজ উদ্দিন সিলেট সদর থেকে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ, মো. মোজাফফর হোসেন মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ি থেকে চট্টগ্রাম সীতাকুন্ড, মো. রায়হান হাবিব চট্টগ্রাম সীতাকুন্ড থেকে টাঙ্গাইল ভুয়াপুর, আহসানুল হাবিব মাদারীপুর কালকিনি থেকে কুমিল্লা মুরাদনগর, খন্দকার মেহবুবুল ইসলাম সদর শেরপুর থেকে কিশোরগঞ্জ সদর, শেখ নাছিমুল আরিফ ময়মনসিংহ ফুলপুর থেকে শেরপুর সদর ও মাহফুজুর রহমানকে কুড়িগ্রাম ভুরুঙ্গামারী থেকে ঠাকুরগাঁও পীরগঞ্জ।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মাটি খুঁড়লেই গুপ্তধন! বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ

বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ

রাজশাহীতে সংবাদ সম্মেলনে অভিযোগ আওয়ামী লীগ পুনর্বাসনে লিপ্ত বিএনপির এমপি নজরুল

আওয়ামী লীগ পুনর্বাসনে লিপ্ত বিএনপির এমপি নজরুল

একযোগে দেশের ৮৫ সাবরেজিস্ট্রারকে বদলি

একযোগে দেশের ৮৫ সাবরেজিস্ট্রারকে বদলি

কেরানীগঞ্জে খেলনা কারখানায় আগুনে শ্রমিক নিহত, দগ্ধ ২

কেরানীগঞ্জে খেলনা কারখানায় আগুনে শ্রমিক নিহত, দগ্ধ ২

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম