দিনাজপুর বোর্ডে এগিয়ে মেয়েরা
জিপিএ-৫ অর্জনে সেরা রংপুরের ১২ কলেজ
Advertisement
রংপুর ব্যুরো
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে জিপিএ-৫ ও পাশের হারসহ সব সূচকে এগিয়ে রয়েছেন মেয়েরা। শনিবার দিনাজপুর শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফলে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বোরহান উদ্দিন স্বাক্ষরিত পরিসংখ্যানে এসব তথ্য জানা গেছে।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, এবার দিনাজপুর বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন দুই হাজার ৯৫৩ জন শিক্ষার্থী। তাদের মধ্যে মেয়ে এক হাজার ৫৭০ জন ও ছেলে এক হাজার ৩৮৩ জন। ছেলেদের চেয়ে মেয়েরা ১৮৭ জন বেশি। বোর্ড সূত্রে জানা যায়, এ বছর বোর্ডের অধীনে আট জেলার ৬৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট এক লাখ ১১ হাজার ৭৮৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ৫১ হাজার ৩৯৮ জন পরীক্ষার্থী পাশ করেছেন। মোট পাশের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ। আর বোর্ড থেকে দুই হাজার ৯৫৩ জন জিপিএ-৫ পেয়েছেন। তাদের মধ্যে ছাত্র এক হাজার ৩৮৩ জন এবং ছাত্রী পেয়েছে এক হাজার ৫৭০ জন। মোট পাশের মধ্যে মেয়েদের পাশের হার ৫০ দশমিক ৫৬ শতাংশ এবং ছেলেদের পাশের হার ৪১ দশমিক ৩১ শতাংশ। মেয়েরা ৯ দশমিক ২৫ শতাংশ বেশি পাশ করেছেন। ফলাফলে আরও দেখা যায় বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগেও মেয়েরা ছেলেদের চেয়ে ভালো করেছেন। বিজ্ঞান বিভাগে পাশের হার ৬৬ দশমিক ৭৭ শতাংশ। যার মধ্যে মেয়েরা ৬৮ দশমিক ৫১ শতাংশ ও ছেলেরা ৬৫ দশমিক ৯ শতাংশ। যেখানে ছেলেদের চেয়ে মেয়েরা ২ দশমিক ৬১ ও শতাংশ বেশি পাশ করেছেন।
মানবিক বিভাগে পাশের হার ৩৯ দশমিক ৯৩ শতাংশ। যার মধ্যে মেয়েরা ৪৫ দশমিক ৬০ শতাংশ ও ছেলেরা ৩৩ দশমিক ১৯ শতাংশ। এখানে ছেলেদের চেয়ে মেয়েরা ১২ দশমিক ৪১ শতাংশ বেশি পাশ করেছেন। আর বাণিজ্য বিভাগে পাশের হার ৩৫ দশমিক ৭৩ শতাংশ। যার মধ্যে মেয়েরা ৩৬ দশমিক ৯৮ শতাংশ ও ছেলেরা ৩৪ দশমিক ৯১ শতাংশ। এই বিভাগেও ছেলেদের চেয়ে মেয়েরা ২ দশমিক ০৭ শতাংশ বেশি পাশ করেছেন।
জিপিএ-৫ অর্জনে সেরা রংপুরের ১২ কলেজ : রংপুর ব্যুরো জানায়, এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন সেরা ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে রংপুর জেলা। জিপিএ-৫ অর্জনের দিক থেকে এগিয়ে থাকা ৫০টি প্রতিষ্ঠানের মধ্যে রংপুরে রয়েছে ১২টি শিক্ষাপ্রতিষ্ঠান। দ্বিতীয় অবস্থানে রয়েছে দিনাজপুর জেলা, যার ১১টি প্রতিষ্ঠান স্থান করে নিয়েছে তালিকায়। তৃতীয় অবস্থানে রয়েছে নীলফামারী ও লালমনিরহাট জেলা।
বোর্ডের সেরা ৫০টি প্রতিষ্ঠানের তালিকায় রংপুর জেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠান জায়গা করে নিয়েছে। এর মধ্যে সর্বোচ্চ জিপিএ-৫ অর্জন করেছে রংপুর সরকারি কলেজ। প্রতিষ্ঠানটি থেকে এক হাজার ২৭১ জন পরীক্ষার্থীর মধ্যে এক হাজার ২০৭ জন পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ৪২৮ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটি থেকে ৯৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৪৯ জন উত্তীর্ণ হয়েছেন এবং জিপিএ-৫ পেয়েছেন ৩১০ জন। এ ছাড়া রংপুরের সেরা ১২ প্রতিষ্ঠানের ফলাফলে দেখা যায়, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ : পরীক্ষার্থী ৭১৮ জন, পাশ ৬৯৩ জন, জিপিএ-৫ পেয়েছেন ১২২ জন। কারমাইকেল কলেজ : পরীক্ষার্থী ১,০৩৬ জন, পাশ ৮৮২ জন, জিপিএ-৫ পেয়েছের ১১৬ জন। দি মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজ : পরীক্ষার্থী ১২৯ জন, পাশ ১২৮ জন, জিপিএ-৫ পেয়েছেন ৬১ জন। রংপুর ক্যাডেট কলেজ : পরীক্ষার্থী ৪৭ জন, পাশ ৪৭ জন, জিপিএ-৫ পেয়েছেন ৪৭ জন। সরকারি বেগম রোকেয়া কলেজ : পরীক্ষার্থী ৯৯৬ জন, পাশ ৭৬১ জন, জিপিএ-৫ পেয়েছেন ৪৭ জন। রংপুর সরকারি সিটি কলেজ : পরীক্ষার্থী ৭২২ জন, পাশ ৫৩৮ জন, জিপিএ-৫ পেয়েছেন ২৯ জন। কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ : পরীক্ষার্থী ৪৮৮ জন, পাশ ৪৪৫ জন, জিপিএ-৫ পেয়েছেন ২৫ জন। কাউনিয়া কলেজ : পরীক্ষার্থী ৫৩১ জন, পাশ ৩৩৫ জন, জিপিএ-৫ পেয়েছেন ১১ জন। বদরগঞ্জ মহিলা কলেজ : পরীক্ষার্থী ৩৫৪ জন, পাশ ১৭৫ জন, জিপিএ-৫ পেয়েছেন ছয় জন। লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ : পরীক্ষার্থী ৫৯২ জন, পাশ ৫০০ জন, জিপিএ-৫ পেয়েছেন পাঁচজন।
