Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

উৎসবের আমেজ

প্রধানমন্ত্রী খুলনা যাচ্ছেন বৃহস্পতিবার

Advertisement

Icon

খুলনা ব্যুরো ও ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রধানমন্ত্রী খুলনা যাচ্ছেন বৃহস্পতিবার

Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এই প্রথম দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিল্পনগরী খুলনা সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার তিনি খুলনা সিটি কর্পোরেশনসহ বাগেরহাট জেলা সফরে এসে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গোটা খুলনা শহরজুড়ে বইছে উৎসবের আমেজ। এর আগে, ২২ অক্টোবর খুলনার দাকোপ উপজেলার নলিয়ানে হেলিকপ্টারে নেমে তিনি নৌপথে মংলা বন্দর গিয়েছিলেন। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে নতুন সাজে সেজেছে খুলনা মহানগরী।

নতুন রেলস্টেশন, জেলা প্রশাসক কার্যালয়সহ শহরের বিভিন্ন দেওয়ালে শোভা পাচ্ছে চোখধাঁধানো গ্রাাফিতি। ৫ নভেম্বর বিকালে খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’- এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছাবেন। সেখানে মোংলা বন্দর কর্তৃপক্ষের আয়োজনে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ এবং চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশনের মধ্যকার সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তিনি।

এরপর তিনি সড়কপথে বাগেরহাটের ঐতিহাসিক হযরত খানজাহান আলী (র.)-এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওয়ানা দেবেন। জিয়ারত শেষে দুপুরে সড়কপথে খুলনা সার্কিট হাউজে পৌঁছাবেন এবং সেখানে কিছু সময় বিশ্রাম নেবেন।

বিকাল ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিকাল সাড়ে ৪টায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করার কথা রয়েছে তার।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী

সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে মন্ত্রিসভার বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে মন্ত্রিসভার বৈঠক

ডিসেম্বর সামনে রেখে একটি মহল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

ডিসেম্বর সামনে রেখে একটি মহল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

পোশাক শ্রমিকদের আন্দোলন: পরিস্থিতি নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

পোশাক শ্রমিকদের আন্দোলন: পরিস্থিতি নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল

শ্রমিক অসন্তোষ মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল

আরও পড়ুন

রাজশাহী সুগার মিলস হাজার কোটি লোকসান নিয়ে শুরু হচ্ছে উৎপাদন

হাজার কোটি লোকসান নিয়ে শুরু হচ্ছে উৎপাদন

ফ্রিজ ভাড়া দিয়ে মাসে ২ লাখ টাকা আয়

ফ্রিজ ভাড়া দিয়ে মাসে ২ লাখ টাকা আয়

ব্যাংক কর্মকর্তাকে অপহরণ, মারধর মুক্তিপণ আদায়ের পর ফেলে যায় দুর্বৃত্তরা

মুক্তিপণ আদায়ের পর ফেলে যায় দুর্বৃত্তরা

মাদক কারবারিকে ক্রসফায়ারের চেষ্টা এসআই রবিউলের

মাদক কারবারিকে ক্রসফায়ারের চেষ্টা এসআই রবিউলের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম