Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

আন্তর্জাতিক পুরস্কারজয়ী ক্যাপ্টেনের নতুন বোট

জ্বালানি ছাড়াই চলবে ২০ বছর

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

তেল ছাড়াই চলবে নৌযান। থাকবে না ইঞ্জিনের বিকট শব্দ, নির্গত হবে না কালো ধোঁয়া। সৌরশক্তিচালিত এমন ইলেকট্রিক বোট তৈরি করেছেন জাহাজের ক্যাপ্টেন আব্দুল্লাহ আল মাহমুদ। তার দাবি, বিশেষ প্রযুক্তির সোলার প্যানেল ও ব্যাটারির মাধ্যমে বোটটি সর্বোচ্চ ২০ বছর জ্বালানি খরচ ছাড়াই চালানো সম্ভব। তার লক্ষ্য-নদ-নদী রক্ষা, সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশবান্ধব নৌপর্যটন গড়ে তোলা।

বোটটি পরীক্ষামূলক চালানো হয় শুক্রবার দুপুরে রাজধানীর হাজারীবাগ থানার ঝাউচর গুদারা ঘাটে। ৩৬ ফুট দীর্ঘ ও ১৪ ফুট প্রশস্ত বোটটি তৈরি হয়েছে ডাবল হাল বা ক্যাটামারান নকশায়। চলতি বছরের ২১ জুন বোটটির নির্মাণকাজ শুরু করা হয়। জাহাজের ক্যাপ্টেন হিসাবে বিভিন্ন দেশে কাজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এর নকশা ও প্রযুক্তি নির্ধারণ করেন তিনি। অধিকাংশ যন্ত্রাংশ চীন থেকে আমদানি করা হয়। সাধারণ বোটের তুলনায় বেশি প্রশস্ত হওয়ায় এটি অধিক স্থিতিশীল ও নিরাপদ বলে জানান উদ্যোক্তা।

?নির্মাণ ব্যয় সম্পর্কে এই উদ্যোক্তা বলেন, সাধারণ বোটের তুলনায় প্রাথমিক খরচ ১৫ থেকে ২০ শতাংশ বেশি হতে পারে। বিদেশে এ ধরনের বিলাসবহুল বোট তৈরিতে ৭ থেকে ৮ কোটি টাকা লাগলেও বাংলাদেশে দেশীয় চাহিদা অনুযায়ী এটি তৈরি করতে ব্যয় হবে ৪০ থেকে ৫০ লাখ টাকা। যাত্রী পরিবহণের উপযোগী করে তৈরি করলে খরচ আরও কমানো সম্ভব।

আব্দুল্লাহ জানান, এটি তার দ্বিতীয় ইলেকট্রিক বোট। ২০১৯ সালে প্রথম সৌরশক্তিচালিত বোট তৈরি করেন তিনি। সেটি ২০২১ সালে কানাডার প্লাগবোটস আয়োজিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় ‘গুস্তাভ ত্রুভে ইলেকট্রিক বোট অ্যাওয়ার্ডস’ বা ‘দ্য গাসিস’-এ কাস্টমাইজড/ডিআইওয়াই ইলেকট্রিক বোট বিভাগে প্রথম পুরস্কার অর্জন করে। তবে সরকারি সহযোগিতা না পাওয়ায় ৫ থেকে ৭ বছর পর প্রথম বোটটির যন্ত্রাংশ ও প্রযুক্তি রক্ষণাবেক্ষণে আর্থিক ও কারিগরি সমস্যায় পড়তে হয় তাকে।

এবার নতুন সরকারের উদ্যোগ ও সরকারি পৃষ্ঠপোষকতায় প্রযুক্তিটি বাণিজ্যিকভাবে বাজারে আনতে চান এই উদ্যোক্তা।

ক্যাপ্টেন বলেন, জ্বালানিচালিত নৌযানের পোড়া তেল, কালো ধোঁয়া ও ইঞ্জিনের শব্দ নদী ও পরিবেশের ক্ষতি করছে। বিশেষ করে সুন্দরবনে এ শব্দ বাঘ, হরিণ ও পাখিসহ বন্যপ্রাণীর স্বাভাবিক জীবনযাত্রায় বিরূপ প্রভাব ফেলতে পারে। অন্যদিকে ইলেকট্রিক বোটে জ্বালানি পোড়ানোর প্রয়োজন না থাকায় ধোঁয়া ও শব্দদূষণ কমবে। ফলে সুন্দরবন ও হাওড়াঞ্চলে পরিবেশবান্ধব নৌপর্যটন গড়ে তোলা সম্ভব হবে। নৌপথে পরিবেশবান্ধব নৌযান চালু করা গেলে যোগাযোগ ও পর্যটনে নতুন সম্ভাবনা তৈরি হবে।

এ প্রযুক্তির বিস্তারে সরকারি সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন এই উদ্যোক্তা। তিনি বলেন, নরওয়ে ও সুইডেনে পরিবেশবান্ধব প্রযুক্তির প্রসারে বিভিন্ন প্রণোদনা দেওয়া হয়। দেশেও নৌযান তৈরির উপকরণ আমদানি, বিনিয়োগ ও পরিচালনায় বিশেষ সুবিধা দেওয়া প্রয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন নদী ও পরিবেশ নিরাপত্তা সামাজিক সংগঠন ‘আমরা দুর্বার’র সভাপতি এ সালাম, যুগান্তরের সাংবাদিক মো. জহিরুল ইসলাম, চ্যানেল আইয়ের পান্না আক্তার, দৈনিক কালের সমাজের ইসমাইল হোসেন, আবু আরশাদ খন্দকারসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

জলবায়ু রক্ষার বৈশ্বিক আয়োজন দূষণকারী শিল্পের অর্থায়ন ও প্রভাব নিয়েই প্রশ্ন

দূষণকারী শিল্পের অর্থায়ন ও প্রভাব নিয়েই প্রশ্ন

আন্তর্জাতিক পুরস্কারজয়ী ক্যাপ্টেনের নতুন বোট জ্বালানি ছাড়াই চলবে ২০ বছর

জ্বালানি ছাড়াই চলবে ২০ বছর

অধিদপ্তরে রূপান্তর হচ্ছে পানি উন্নয়ন বোর্ড

অধিদপ্তরে রূপান্তর হচ্ছে পানি উন্নয়ন বোর্ড

যমুনা ডেনিম ও হুরাইন ফেব্রিক্সে মুগ্ধ ক্রেতারা

যমুনা ডেনিম ও হুরাইন ফেব্রিক্সে মুগ্ধ ক্রেতারা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম