Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

গাজীপুরে বন বিভাগের অনিয়ম-অব্যবস্থাপনা

একে একে মরছে প্রাণী ধুঁকছে সাফারি পার্ক

Icon

শাহ সামসুল হক রিপন, গাজীপুর

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

চরম অব্যবস্থাপনা ও অবহেলায় গাজীপুরের সাফারি পার্কে একের পর এক প্রাণী মারা যাচ্ছে। পার্কটি শ্রীহীন হয়ে পড়ায় এখন দর্শনার্থীও কমে যাচ্ছে। এর নেপথ্যে রয়েছে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম-অব্যবস্থাপনা ও দায়িত্ব পালনে অবহেলা। সরকার প্রতি অর্থবছরে কোটি কোটি টাকা ব্যয় করলেও অব্যবস্থাপনার কারণে এখন অনেকটা বোঝা হয়ে দাঁড়িয়েছে পার্কটি।

২০১৩ সালে প্রতিষ্ঠিত এই পার্কটি শুরুতে দেশি-বিদেশি বন্যপ্রাণীর অবাধ বিচরণ ও দর্শনার্থীদের বিনোদনের জন্য জনপ্রিয় ছিল। থাইল্যান্ডের সাফারি ওয়ার্ল্ডের সঙ্গে মিল রেখেই পার্কটি তৈরি করা হয়েছিল। প্রত্যাশা ছিল-প্রাণীরা উন্মুক্ত থাকবে ও দর্শনার্থীরা নিরাপত্তাবেষ্টিত গাড়িতে ঘুরে দেখবেন। তবে নানা অনিয়ম আর অবহেলায় ধীরে ধীরে কমতে থাকে এর জৌলুস।

পার্কটিতে একের পর এক প্রাণীর মৃত্যু ঘটে। ২০২২ সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে ১১টি জেব্রা, একটি বাঘ ও একটি সিংহীর মৃত্যু হয়। এর আগে একটি হাতিও মারা যায়। ৫ আগস্টের পর পার্ক থেকে দুটি ম্যাকাউ চুরি হয়। ২০২৫ সালের ১৫ জানুয়ারি একটি নীলগাই পার্ক থেকে নিরুদ্দেশ হয়, যা এখনো পার্কে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। একই বছরের ২৩ মার্চ পার্ক থেকে তিনটি আফ্রিকান লেমুর চুরি হয়। সবশেষ গত ৬ ও ৭ আগস্ট দুটি হাতির মৃত্যু হয়। পার্ক প্রতিষ্ঠার সময় ১২টি জিরাফ আনা হয় বিদেশ থেকে। জিরাফের ৪টি বাচ্চাও জন্ম হয়। কিন্তু একের পর এক মারা

যায় জিরাফগুলো। ২০২৫ সালে মারা যায় সর্বশেষ সদস্য, পার্কটি বর্তমানে জিরাফশূন্য। পার্ক প্রতিষ্ঠার সময় ২০১৩ সালে ৩টি ক্যাঙ্গারু আনা হয়েছিল। ২০১৭ সালে ক্যাঙ্গারু একটি বাচ্চাও জন্ম দেয়, পরে সেগুলো মারা যায়।

পার্ক কর্তৃপক্ষের তথ্যমতে, ২০১৮ সালের ৬ আগস্ট রাতে পাচারকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাভবার্ড, কাকাতুয়া, ম্যাকাও, ময়ূর, দুইটি লেমুরসহ ২০২ জোড়া বিপন্ন পাখি ও বন্যপ্রাণী উদ্ধার করে শুল্ক গোয়েন্দা বিভাগ এবং ঢাকা কাস্টমস হাউজ কর্তৃপক্ষ। পরে পরে ওই বছরের ৭ আগস্ট সেগুলোকে গাজীপুর সাফারি পার্ক কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়া লেমুর সাফারি পার্কে প্রথমবারের মতো এক জোড়া বাচ্চা জন্ম দিয়েছিল। পরে ২০২২ সালে একটি লেমুর মারা যায়। সর্বশেষ ২০২৫ সালের ২২ মার্চ পার্ক থেকে তিনটি লেমুর চুরি হওয়ায় পার্কটি লেমুরশূন্য হয়ে যায়। পরে ঢাকার শ্যামবাজারে চুরি হওয়া একটি পুরুষ রিংটেইল লেমুর উদ্ধার করা হয়। বাকি দুটি লেমুর ভারতে দেখা গেছে বলে বেশ কয়েকটি সংবাদ মাধ্যম খবর প্রকাশ করে। ধারণা করা হচ্ছে, পার্ক কর্তৃপক্ষের যোগসাজশেই লেমুরগুলো পাচার হয়েছে।

জানা যায়, পার্ক প্রতিষ্ঠার পর থেকে মূল গেটসহ বিভিন্ন ইভেন্ট ইজারা দেওয়া হয়। পার্ক কর্তৃপক্ষের যোগসাজশে বিগত সরকারের সময় ইজারার প্রায় ৮ কোটি টাকা আদায় করতে পারেনি বন বিভাগ। ইজারার কোটি কোটি পাওনা টাকা আদায়ে মামলা করেই দায় সেরেছে তারা। প্রতিষ্ঠালগ্ন থেকেই রাজস্ব আদায়ের স্বার্থে এ পার্কটি ইজারার মাধ্যমে পরিচালনা হওয়ার কথা থাকলেও বন বিভাগের দায়িত্বশীলতার অভাবে কোটি কোটি ইজারার টাকা বকেয়া পড়ে রয়েছে।

ভাওয়ালের শালবনের ৩ হাজার ৮১০ একর ভূমি পার্ক এরিয়ার অন্তর্ভুক্ত। বিশাল আয়তনের পার্কে আসা দর্শনার্থীদের রোদ বা বৃষ্টিতে দাঁড়ানোর কোনো জায়গা নেই। অনেকেই বিরক্তি নিয়ে হাঁপিয়ে উঠে পার্ক ত্যাগ করেন। ভেতরে ফুড কোর্টগুলোতে অতিরিক্ত দামে বিভিন্ন খাবার, পানি বিক্রির অভিযোগও রয়েছে। এরই মধ্যে জৌলুস হারিয়ে বন্ধ রয়েছে শিশুপার্ক, লায়ন ও টাইগার রেস্টুরেন্ট। দর্শনার্থীও কমছে প্রতিনিয়ত। তাছাড়া পার্কের ভেতরে নজরদারির ব্যবস্থা না থাকায় ঘটে নানা অসামাজিক কার্যকলাপ। সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান বলেন, কম জনবল নিয়ে পার্ক ব্যবস্থাপনা সত্যিই অনেক কষ্টের। এরপরও তারা চেষ্টা করছেন। তবে ইজারাদার পাওয়া গেলে কাজ করতে সুবিধা হতো। এসব বিষয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এমকেএম ইকবাল হোছাইন চৌধুরী বলেন, বেশ কয়েকবার দরপত্র বিজ্ঞপ্তি দিয়েও কাঙ্ক্ষিত দর পাওয়া না যাওয়ায় ইজারা দেওয়া যাচ্ছে না। এছাড়া ৫ আগস্টের পর পার্কের নানা ক্ষয়ক্ষতি হয়েছে। এসব কাটিয়ে উঠতে বন বিভাগের প্রচেষ্টা অব্যাহত আছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

গাজীপুরে বন বিভাগের অনিয়ম-অব্যবস্থাপনা একে একে মরছে প্রাণী ধুঁকছে সাফারি পার্ক

একে একে মরছে প্রাণী ধুঁকছে সাফারি পার্ক

চুইঝালের মুড়িমাখায় পাঁচ বন্ধুর বাজিমাত

চুইঝালের মুড়িমাখায় পাঁচ বন্ধুর বাজিমাত

রাজশাহীতে নতুন দৃষ্টান্ত পদায়নে তদবির-বাণিজ্য ঠেকাতে লটারি

পদায়নে তদবির-বাণিজ্য ঠেকাতে লটারি

রাজশাহীতে কোল্ড স্টোরেজে ২৮০ বস্তা সার মজুত

রাজশাহীতে কোল্ড স্টোরেজে ২৮০ বস্তা সার মজুত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম