Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। সোমবার হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।

অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল জানিয়েছেন, এর অর্থ হলো-স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব পদ্ধতি, রীতি ও আইন অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালনা করতে পারবে। ফলে নির্ধারিত সময়সূচি অনুযায়ী পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় ভর্তি পরীক্ষা নিতে আর কোনো বাধা নেই।

এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট ১৮ নভেম্বর রুল দিয়ে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছিলেন। পাশাপাশি অনলাইনে ভর্তি আবেদনের পোর্টাল খোলা রাখতে অথবা বিকল্প হিসাবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সিদ্ধান্ত অনুযায়ী, এইচএসসি সম্পূরক পরীক্ষা ও পুননিরীক্ষণে অংশগ্রহণকারী যোগ্য প্রার্থীদের শর্তসাপেক্ষে আবেদন জমা দেওয়ার সুযোগ দিতে হাইকোর্ট নির্দেশ দিয়েছিলেন।

হাইকোর্ট আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন রাষ্ট্রপক্ষ। এই আবেদন ১৯ নভেম্বর আপিল বিভাগের চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে। সেদিন চেম্বার আদালত রাষ্ট্রপক্ষের আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ২৩ নভেম্বর (সোমবার) তারিখ নির্ধারণ করেন। শুনানি শেষে আদেশ দেন আপিল বিভাগ। একই সঙ্গে এ-সংক্রান্ত রুল হাইকোর্টে দ্রুত নিষ্পত্তি করতে বলেছেন আপিল বিভাগ। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এম আবদুল কাইয়ূম ও আইনজীবী কামরুন নাহার মাহমুদ।

Advertisement

Advertisement

আরও পড়ুন

নথি সংরক্ষণসহ বিভিন্ন প্রক্রিয়ায় যুক্ত চট্টগ্রামে ৭০ আদালতে ৩০০ অবৈধ উমেদার

চট্টগ্রামে ৭০ আদালতে ৩০০ অবৈধ উমেদার

মৌসুমে পঞ্চাশ কোটি টাকা বিক্রির আশা

মৌসুমে পঞ্চাশ কোটি টাকা বিক্রির আশা

বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

অধ্যাপক নিয়োগে অনিয়মের অভিযোগ বিএমইউতে তদন্ত কমিটির প্রতিবেদন ঘিরে অপেক্ষা

বিএমইউতে তদন্ত কমিটির প্রতিবেদন ঘিরে অপেক্ষা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম