Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

মৌসুমে পঞ্চাশ কোটি টাকা বিক্রির আশা

কুমিল্লার সমেশপুরের চারা যাচ্ছে ৩৪ জেলায়

Icon

তাবারক উল্লাহ কায়েস, কুমিল্লা

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সূর্য ওঠার আগেই শুরু হয় কর্মযজ্ঞ। কেউ পরিচর্যা করছেন বীজতলার, কেউ চারা সংগ্রহ করছেন-আবার কেউ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকারদের কাছে তুলে দিচ্ছেন সবজির চারা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমন ব্যস্ততায় মুখর থাকে কুমিল্লার বুড়িচং উপজেলার সমেশপুর গ্রাম। ময়নামতি রানীর বাংলোর পাশের এ জনপদ এখন সবজির চারা উৎপাদনের অন্যতম পরিচিত কেন্দ্র। ছয় দশকেরও বেশি এখানে গড়ে উঠেছে চারা উৎপাদনের সমৃদ্ধ বাজার। বর্তমানে প্রায় ১৫-২০ একর জমিতে শিম, লাউ, কুমড়া, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন, মরিচ ও ব্রকলিসহ ২৩ ধরনের সবজির চারা উৎপাদন করছেন চাষিরা। পলিথিনের তৈরি ছোট ঘরে মাচার ওপর ট্রেতে কোকোপিট ব্যবহার করে আধুনিক পদ্ধতিতে বেড়ে উঠছে এসব চারা। এক চালান বিক্রি শেষ হতে না হতেই নতুন করে বীজ বপনের কাজ শুরু করেন তারা। সমেশপুরের উৎপাদিত চারা এখন দেশের অন্তত ৩৪টি জেলায় সরবরাহ করা হচ্ছে।

চারা উৎপাদনকারী প্রবীণ কৃষক আবদুল কুদ্দুস জানান, দীর্ঘদিন থেকে এ গ্রামে বাণিজ্যিকভাবে সবজির চারা উৎপাদন চলছে। বর্তমানে গ্রামের প্রায় ১৫০টি পরিবার এ পেশার সঙ্গে যুক্ত। পরিবারের পুরুষদের পাশাপাশি নারীরাও চারা উৎপাদন ও বিক্রির কাজে অংশ নিচ্ছেন। এ খাতের আয় দিয়েই চলে এসব পরিবারের সংসার। চারা উৎপাদক জাহাঙ্গীর হোসেন জানান, চলতি মৌসুমে প্রায় ৫০ কোটি টাকার চারা বিক্রির লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছেন তারা। তবে চাহিদা ও সম্ভাবনা বাড়লেও উৎপাদনের ক্ষেত্রে বেশ কিছু সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। বিশেষ করে চারা বিক্রির গুরুত্বপূর্ণ সময়ে সেচের পানির অভাব দেখা দেয়। অন্যদিকে বর্ষায় জলাবদ্ধতার কারণে নষ্ট হয় অনেক চারা। মানসম্মত বীজ ও সার সংগ্রহের পাশাপাশি মাটি পরীক্ষার সুযোগ নিয়েও ভোগান্তি রয়েছে। কৃষি বিভাগের কাছ থেকেও প্রয়োজন অনুযায়ী সহযোগিতা মিলছে না বলে অভিযোগ তার।

একই ধরনের সমস্যার কথা তুলে ধরে চাষি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বুড়িচংয়ে কৃষকদের আয়ের অন্যতম বড় মাধ্যম সবজির চারা উৎপাদন। অথচ এ খাতের উন্নয়নে কৃষি অফিস থেকে পর্যাপ্ত সহায়তা পাওয়া যাচ্ছে না। উন্নতমানের বীজ সরবরাহ এবং মাটি নিয়ে প্রয়োজনীয় গবেষণা করা জরুরি। সরকারি সহায়তা পেলে এ পেশার পরিধি আরও বাড়ানো সম্ভব।

কৃষিবিদদের মতে, পরিকল্পিত উদ্যোগ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সরকারি সহায়তা নিশ্চিত করা গেলে সমেশপুরের চারা উৎপাদন আরও বড় পরিসরে ছড়িয়ে দেওয়া সম্ভব। এতে একদিকে স্থানীয় কৃষকদের কর্মসংস্থান ও আয় বাড়বে, অন্যদিকে দেশের সবজি উৎপাদনেও ইতিবাচক প্রভাব পড়বে।

চাষিদের উত্থাপিত সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন বুড়িচং উপজেলা কৃষি কর্মকর্তা আফরিন আক্তার। তিনি বলেন, চারা উৎপাদনকারীদের সমস্যার বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। পাশাপাশি সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হবে। ধান চাষের পাশাপাশি বুড়িচংয়ের কৃষকদের আয়ের অন্যতম প্রধান উৎস হয়ে উঠেছে সবজির চারা উৎপাদন ও বিপণন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

নথি সংরক্ষণসহ বিভিন্ন প্রক্রিয়ায় যুক্ত চট্টগ্রামে ৭০ আদালতে ৩০০ অবৈধ উমেদার

চট্টগ্রামে ৭০ আদালতে ৩০০ অবৈধ উমেদার

মৌসুমে পঞ্চাশ কোটি টাকা বিক্রির আশা

মৌসুমে পঞ্চাশ কোটি টাকা বিক্রির আশা

বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

অধ্যাপক নিয়োগে অনিয়মের অভিযোগ বিএমইউতে তদন্ত কমিটির প্রতিবেদন ঘিরে অপেক্ষা

বিএমইউতে তদন্ত কমিটির প্রতিবেদন ঘিরে অপেক্ষা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম