Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

রাজশাহীতে সেমিনারে বক্তারা

কৃষি ও জীববৈচিত্র্য রক্ষা করবে পদ্মা ব্যারাজ

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

পদ্মা ব্যারাজ প্রকল্প বাস্তবায়ন হলে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে দেশের এক তৃতীয়াংশ এলাকার পরিবেশগত প্রতিকূলতার ঝুঁকিতে থাকা জীববৈচিত্র ও প্রকৃতি প্রাণ ফিরে পাবে। শনিবার রাজশাহী কলেজ মিলনায়তনে ‘পদ্মা ব্যারাজ প্রকল্পের সম্ভাবনা, উত্তর-রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন বারনই, হোজা, বড়াল দখল ও দূষণমুক্ত’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা জানান।

রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপার যৌথ আয়োজনে সেমিনারে পরিবেশ ও কৃষি বিজ্ঞানী, নদী গবেষক ও বিশেষজ্ঞ এবং পেশাজীবীরা অংশ নেন। তারা বলেন, প্রস্তাবিত পদ্মা ব্যারেজ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন হওয়া জরুরি। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কোটি কোটি মানুষ প্রকল্পের দিকে তাকিয়ে আছে।

বাপার রাজশাহীর সভাপতি মাহমুদ হাসানের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশলী জুনায়েদ আহমেদ। প্রবন্ধে তিনি বলেন, পদ্মা ব্যারাজ প্রকল্পটি সরকারের নির্বাচনি ইশতেহারের অন্তর্ভুক্ত। সে হিসাবে প্রকল্পটি অগ্রাধিকার তালিকায় রয়েছে। মেগা প্রকল্পটি ধারাবাহিকক্রমে বাস্তবায়ন করতে হবে। পরবর্তীতে উত্তর-রাজশাহী সেচ প্রকল্প ও বড়াল অববাহিকার পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্প দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। এ লক্ষ্যে বিদ্যমান পুকুর, জলাশয়, দিঘি অধিগ্রহণের মাধ্যমে সাধারণের জন্য উন্মুক্ত করে দিতে হবে। বরেন্দ্র অঞ্চলের খরাপ্রবণ ও পানি সংকট নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া এখন সময়ের দাবি।

এদিকে সেমিনারে আলোচকরা পদ্মা ব্যারেজ প্রকল্পের বিষয়ে বিভিন্ন সুপারিশমালা তুলে ধরেন। তারা জানান, নদীর উজানে ও ভাটিতে পানির উচ্চতা, পানির প্রাপ্যতা, মূলধারা, নদী শাসন, মূল প্রবাহের গতি প্রকৃতি-নাব্যতাসহ সবকিছুই বিবেচনায় নেওয়া জরুরি। পদ্মা ব্যারাজ হলে সারাবছর পদ্মার বিশাল এলাকাজুড়ে পানির প্রাপ্যতা নিশ্চিত হবে। কিন্তু এই পানি মানুষ কীভাবে ব্যবহার করবে, কোন উপায়ে নিজেদের চাষাবাদে কাজে লাগাবে-তারও রূপরেখা প্রণয়ন করা দরকার। এ জন্য যেসব অবকাঠামোর প্রয়োজন হবে তা নিশ্চিতে সহায়ক প্রকল্পও নিতে হবে। সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান। সেমিনারে বক্তব্য দেন পানি উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালক মাহফুজুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক মোতাহার হোসেন, পানি সম্পদ পরিকল্পনা সংস্থার প্রকৌশলী জাহিদ প্রমুখ।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মুক্তিযুদ্ধের প্যানোরমা প্রকল্প জামানতের টাকা ফেরত চায় কোরিয়া

জামানতের টাকা ফেরত চায় কোরিয়া

অভাবের চরে ‘মিষ্টি’ সাফল্য

অভাবের চরে ‘মিষ্টি’ সাফল্য

রাজশাহীতে সেমিনারে বক্তারা কৃষি ও জীববৈচিত্র্য রক্ষা করবে পদ্মা ব্যারাজ

কৃষি ও জীববৈচিত্র্য রক্ষা করবে পদ্মা ব্যারাজ

গ্রুপ থিয়েটার দিবস আজ নাট্যাঙ্গনে আস্থা ফেরানোই চ্যালেঞ্জ

নাট্যাঙ্গনে আস্থা ফেরানোই চ্যালেঞ্জ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম