Logo
Logo
×
   

Advertisement

নগর-মহানগর

কমনওয়েলথ যুব পুরস্কার পাচ্ছেন বাংলাদেশের ইনজামামুজ্জামান

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২০, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

এ বছরের কমনওয়েলথ যুব পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশের শেখ ইনজামামুজ্জামান। ১২ দেশের ১৬ জন অসাধারণ উদ্যোক্তা, উদ্ভাবক ও অধিকারকর্মীর সংক্ষিপ্ত তালিকায় তার নাম এসেছে। ইনজামামুজ্জামান তার ‘স্টাডি বাডি’ প্রকল্পের জন্য এশিয়া অঞ্চল থেকে বিচারকদের রায়ে তালিকায় স্থান পেয়েছেন।

কমনওয়েলথের তথ্য অনুযায়ী, এসডিজি-৪ বা মানসম্মত শিক্ষাব্যবস্থা নিয়ে কাজের উদ্যোগ হিসেবে ওই তালিকায় স্থান পেয়েছেন শেখ ইনজামামুজ্জামান। স্টাডি বাডি মূলত একটি স্টার্টআপ, যা বাচ্চাদের শেখার অসুবিধা সব দূর করে এবং তাদের মা-বাবার একটি বিকল্প শিক্ষার প্ল্যাটফর্ম সরবরাহ করে। এতে বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ পদ্ধতি প্রয়োগ করা হয়। অগমেন্টেড রিয়্যালিটি ও গেমিংয়ের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে শিশুদের যাচাই ও তাদের উপযোগী শিক্ষাপদ্ধতি প্রয়োগ করা হয়। কোন শিশুর জন্য কোন টুল ও বিশেষ পেশাদার ব্যক্তি প্রয়োজন, তা এর মাধ্যমে ঠিক করা হয়। এ কর্মসূচি এখন পর্যন্ত ৮০০ শিশু ও ১ হাজার অভিভাবককে সহযোগিতা করেছে।

কমনওয়েলথের বিজ্ঞপ্তিতে জানানো হয়, চারটি আঞ্চলিক ক্যাটাগরির জন্য একটি প্যান-কমনওয়েলথ বিচারক প্যানেল গত সপ্তাহে বৈঠক করে শীর্ষ ১৬ ব্যক্তিকে বাছাই করেছে। এ পুরস্কারের জন্য এ বছর ৪০ দেশ থেকে ৫শ’র বেশি আবেদন জমা পড়ে। সংক্ষিপ্ত এ তালিকা থেকে চারটি অঞ্চলের শীর্ষ চার আঞ্চলিক বিজয়ীকে ‘কমনওয়েলথ ইয়াং পারসন অব দ্য ইয়ার’ ২০২০ ঘোষণা করা হবে। ১৬ জনের প্রত্যেকেই ট্রফি, সনদ ও এক হাজার পাউন্ড করে অর্থ পুরস্কার পাবেন। বিজয়ীরা আগামী ১১ মার্চ লন্ডনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন এবং তিন হাজার পাউন্ড করে পাবেন। সব মিলিয়ে প্যান কমনওয়েলথ বিজয়ীরা ৫ হাজার পাউন্ড অর্থ পাবেন। কমনওয়েলথ পুরস্কারের জন্য ১৬ জনের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন নাইজেরিয়ার জশুয়া এবিন, উগান্ডার গালাবুজি ব্রায়ান কাকেমবো, তানজানিয়ার সালভেটরি কেসি, কেনিয়ার এলিজাবেথ ওয়ানজিরু ওয়াতহুতি, ভারতের বেদান্ত জৈন, পাকিস্তানের জয়া রাজওয়ানি ও হাফিজ ওসামা তানভির, গায়ানার ললিতা গোপাল, কানাডার সোমিয়ান জেগাথিশন, জ্যামাইকার স্টেফান ম্যাককুবিন, স্যামুলেন নিল, ফিজির সাগুফতা জানিফ, ব্রডেরিক জন মারভিন, রিনেশ শর্মা ও সামোয়ার ফুসি মাসিনা তেইত।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম