Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

কয়লা দূষণ বন্ধে তালতলী মোংলায় নৌ-র‌্যালি

Icon

তালতলী (বরগুনা) ও মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কয়লা দূষণ বন্ধ কর, পায়রা নদী রক্ষা কর স্লোগানে বরগুনার তালতলীতে নৌ-র‌্যালি ও মানববন্ধন হয়েছে। সকালে জলবায়ু ন্যায্যতার জন্য বিশ্বব্যাপী আন্দোলনের অংশ হিসেবে এশিয়া ডে অফ অ্যাকশন কর্মসূচি উপলক্ষ্যে শুক্রবার এ কর্মসূচি পালন করা হয়। উপজেলার খোট্টারচর এলাকায় তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে ওয়াটারকিপার্স বাংলাদেশ ও ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এবং পয়রা নদী ইলিশ রক্ষা কমিটির আয়োজনে নৌ-র‌্যালি ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে দুই শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা কয়লাবিরোধী নানা রঙের প্লাকার্ড এবং ফেস্টুন প্রদর্শন করেন। বক্তব্য দেন শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত রক্ষা কমিটির সমন্বয়ক জাহাঙ্গীর মিয়া, তেঁতুলবাড়িয়া নদী ভাঙন রক্ষা কমিটির সমন্বয়ক শাহজাহান শেখ, পায়রা নদী ইলিশ রক্ষা কমিটি সমন্বয়ক সুলতান আহমেদ, ওয়াটারকিপার্স বাংলাদেশ (তালতলী-আমতলী) উপজেলা সমন্বয়ক আরিফ রহমান, পরিবেশকর্মী মোস্তাফিজ ও ইমরান হোসেন প্রমুখ।

এ দিকে বাগেরহাটের মোংলায় নৌ-র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় কয়লার ব্যবহার বন্ধ করে শতভাগ নবায়নযোগ্য জ্বালানি রূপান্তর কয়লাভিত্তিক জ্বালানি প্রকল্প বাতিলের দাবি জানানো হয়। পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপার এ নৌ-র‌্যালি এবং মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। বক্তব্য দেন পশুর রিভার ওয়াটারকিপার পরিবেশ আন্দোলনের নেতা মো. নূর আলম শেখ, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর মোল্যা আল মামুন, আব্দুর রশিদ হাওলাদার, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার নাজমুল হক, ওয়াটারকিপার্স বাংলাদেশের কমলা সরকার প্রমুখ।

Advertisement

Advertisement

আরও পড়ুন

খুলেছে বন্ধ জুট মিলগুলো খুলনায় কর্মসংস্থানে নতুন দিগন্ত

খুলনায় কর্মসংস্থানে নতুন দিগন্ত

যশোরে ভ্যানিলা চাষ দামি মসলায় সম্ভাবনার দুয়ার

দামি মসলায় সম্ভাবনার দুয়ার

সাজেকে পর্যটন বন্ধে বিপর্যস্ত অর্থনীতি, আটকে শান্তিসংলাপ

সাজেকে পর্যটন বন্ধে বিপর্যস্ত অর্থনীতি, আটকে শান্তিসংলাপ

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার রোজায় দাম সহনীয় রাখতে ১০ পণ্য আমদানিতে ছাড়

রোজায় দাম সহনীয় রাখতে ১০ পণ্য আমদানিতে ছাড়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম